চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাসন করায় শিক্ষকদের পেটালো ছাত্র

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
4:03 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
Advertisements

স্কুল ছাত্রকে শাসন করায় স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসসহ আরও ২ জন শিক্ষক এবং ৩ কর্মচারীকে মারপিট করেছে সেই ছাত্র ও তার অভিভাবকরা।

গতকাল (২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।গুরুতর আহত ২ শিক্ষক ও ৩ কর্মচারীকে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার দশম শ্রেণির ছাত্র পিতাশ হালদার স্কুল ড্রেস না পরে বিদ্যালয়ে আসলে তাকে শাসন করা হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় ত্যাগ করে বাড়িতে চলে যায়। ছুটির পর বাড়িতে যাওয়ার পথে ওই ছাত্র, তার পিতা এবং অভিভাবকরা আমার ওপর হামলা চালিয়ে মারধর করে। এসময় ঠেকাতে গেলে বিদ্যালয়ের অপর এক শিক্ষক ও ৩ কর্মচারীরা হামলাকারীরা মারধর করে।

এতে গুরুতর আহত হওয়ায় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, শিক্ষক উত্তম অধিকারী, ল্যাব অপারেটর সুদেপ অধিকারী, কর্মচারী জয় সেন ও বুলেট দত্তকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় ছাত্র ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের শাস্তি দাবি করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য রোগীদের শারীরিক খোঁজখবর নিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ওই ছাত্রের পিতা পঙ্কজ হালদার বলেন, ঘটনার জন্য আমরা দুঃখিত। পিতাশের বাবা হিসেবে আমি সব শিক্ষকদের কাছে ক্ষমা চাই।

ট্যাগ: ছাত্রশিক্ষক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংরক্ষিত নারী আসনে ৪৮ জন সংসদ সদস্যের শপথগ্রহণ

পরবর্তী

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

পরবর্তী
সংগৃহীত

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

রমজানে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সম্মত জানালেন বাইডেন

সর্বশেষ

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি 2, 2026

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি 2, 2026
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version