চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাঈদ পান্থসাঈদ পান্থ
10:56 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2024
- টপ লিড নিউজ, জনপদ, বরিশাল
A A
Advertisements

দাবিকৃত চাঁদার এক লাখ টাকা না পেয়ে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীকে দুই দফা হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামের।

নিহত ছাত্রলীগ কর্মী রাসেদ সিকদার ওই গ্রামের আবুল কালাম সিকদারের ছেলে। গ্রেপ্তার ছাত্রদল সভাপতি আলামিন তালুকদার একই গ্রামের মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদর কোম্পানি এবং সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানে শরীয়তপুরের পালং থানার চিকন্দি বাজার থেকে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি আলামিন তালুকদারকে শনিবার সন্ধ্যা সাতটার দিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আলামিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে, গত ১৬ আগস্ট দুপুরে ৪১ দিনের তাবলিগ জামাত শেষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে ছাত্রলীগ কর্মী রাসেদ।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছবি ফেসবুকে পোস্ট করায় মোবাইল ফোনে আসামিরা ছাত্রলীগকর্মী রাসেদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওইদিন সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী রাসেদকে বার্থী বাজারে বসে দুই দফা হামলা চালিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় ছাত্রলীগ কর্মী রাসেদকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ওইদিন রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাসেদ মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় গত ১৭ আগস্ট গৌরনদী মডেল থানায় নিহতের বড় ভাই রাসেল সিকদার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ: ছাত্রদলের চাঁদাবাজিছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যাবরিশালের গৌরনদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে ‘বাকরুদ্ধ’ সাবালেঙ্কা

পরবর্তী

অন্তর্বর্তী সরকারের ১ মাস আজ

পরবর্তী

অন্তর্বর্তী সরকারের ১ মাস আজ

রাঙ্গামাটিতে বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version