চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেশনস লিগের দলে না থাকায় মুখ খুললেন জেনিফার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

মেয়েদের ফুটবল বিশ্বকাপ জয়ের পর নেশনস লিগে খেলতে দল দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দলে বিশ্বকাপজয়ী ১৫ জন খেলোয়াড়কে রাখা হলেও নেই বিশ্বজয়ী জেনিফার হারমোসো। এতে চুমুকাণ্ড আবারও নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে স্পেনের ফুটবলে।

মেয়েদের বিশ্বকাপে পুরস্কার বিতরণীর মঞ্চে স্পেন ফরোয়ার্ড জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আরএফইএফ’র সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। ঘটনার শুরু সেখান থেকেই। সমালোচনা দিয়ে শুরু হলেও পদত্যাগ করতে বলা ও আইনি প্রক্রিয়ায় পৌঁছায় তার কাণ্ড। এসবের জেরে শেষপর্যন্ত পদত্যাগই করেন রুবিয়ালেস।

সেই ঘটনার জেরে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন নারী বিশ্বকাপ জেতা ২৩ জনসহ ৩৯ ফুটবলার। জানান, ফেডারেশনে নিজেদের চাওয়া অনুযায়ী পরিবর্তন না করলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তারা। তাদের দাবি, ঢেলে সাজাতে হবে ফেডারেশন।

এমন পরিস্থিতির মধ্যে স্পেনের নারী দলের নতুন কোচ মোনৎসে তোমে নেশনস লিগের জন্য দল দিলেন। দলে রাখা হয়নি ৩৩ বর্ষী ফরোয়ার্ড জেনিফারকে। তাতে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছে।

সুইডেন ও সুইজারল্যান্ডের দুই ম্যাচে হারমোসোকে দলে না রাখা ব্যাপারে ৪১ বর্ষী কোচ বলেছেন, ‘তাকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কারণে আমরা তাকে দলে রাখিনি। এটা তাকে রক্ষা করার সেরা উপায়।’

এর প্রেক্ষিতে এক্স (টুইটার) হ্যান্ডলে হারমোসো লিখেছেন, ‘আমাকে কীসের থেকে রক্ষা করছ? আর কার কাছ থেকে?’ সঙ্গে আরও একটি অভিযোগ করে লিখেছেন, ‘ফেডারেশন এখন ভয় দেখাচ্ছে আর হুমকি দেয়ার চেষ্টা করছে। এই যে, আইনি ব্যবস্থা আর আর্থিক নিষেধাজ্ঞা দেয়ার ভয় দেখানো হচ্ছে এবং হুমকি দেয়াটা বিভাজন তৈরি করার একটা কৌশল মাত্র। এসব খেলোয়াড়রা জানে।’

ট্যাগ: চুমু কাণ্ডনেশনস লিগরুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার বাবা-মায়ের কবরে হবে সালাহউদ্দীন জাকীর দাফন

পরবর্তী

কৃষক হত্যা মামলায় ৩ ভাইসহ ৭ জনের কারাদণ্ড

পরবর্তী

কৃষক হত্যা মামলায় ৩ ভাইসহ ৭ জনের কারাদণ্ড

ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version