চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল ভিডিও দেখে ৭ বছর পর মাকে ফেরাল ছেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 13, জুলাই 2023
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Advertisements

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে সাত বছর পর বৃদ্ধ মাকে ফিরে পেয়েছে ভারতের উত্তর দিনাজপুরের এক যুবক। মাকে পেয়ে উচ্ছ্বাসিত ছেলে নেহাল। বলেছেন, ‘মাকে যে ফিরে পাব, তা ভাবতেই পারিনি।’

বৃহস্পতিবার ১৩ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, মঙ্গলবার মায়ের সাথে দেখা করে বাসায় নেয় ছেলে নেহাল।

জানা গেছে, ডানলপের ফুটপাতে অবস্থান করা এক বৃদ্ধের দিকে খাবারের প্যাকেট এগিয়ে দিয়েছিলেন এক সংসদ সদস্যের দেহরক্ষী। তা প্রত্যাখ্যান করে বছর পঞ্চাশের বৃদ্ধা বলেন, ‘পলিটিক্যাল প্রোগ্রামের খাবার নেব না।’ কেন জানতে চাইলে? তিনি বলেন, ‘ইমপসিবল, অসম্ভব।’

ফুটপাতবাসী বৃদ্ধের মুখে ইংরেজি কথা শুনে বিস্মিত কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের কর্মী, সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী বাবন দাস ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেই ভিডিও সাত বছর পরে ঘরে ফেরাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঝর্না যাদবকে। ভাইরাল ভিডিও দেখে মঙ্গলবার ডানলপে মাকে নিতে যায় তার ছেলে নেহাল।

এ সময় নেহাল জানায়, ‘তখন ছোট ছিলাম, অত বুঝিনি। পরে বুঝেছি, মা কেন বাড়ি ছেড়েছিলেন। মাকে যে ফিরে পাব, ভাবতেই পারিনি।’

রায়গঞ্জের তুলসীতলার বাসিন্দা ঝর্না সাত বছর আগে স্বামীর অত্যাচারে ঘর ছাড়েন। দু’ছেলে, তিন মেয়েকে না জানিয়েই একা কলকাতায় আসেন চিকিৎসা করাতে। আর ঘরে ফেরেননি তিনি। অবস্থান করেন শহরের রাজপথে। গত তিন বছর ছিলেন বরাহনগরের টবিন রোডের ফুটপাতে। সম্প্রতি ডানলপ সেতুর কাছে কাগজ-বোতল বিক্রি, চায়ের দোকানে কাজ করেই দিন চলত তার।

স্থানীরা জানায়, কারও সাথে খারাপ ব্যবহার করতেন না বৃদ্ধা। ভিক্ষাও নিতেন না। ছেলেমেয়েদের কথা সবাইকে বলতেন।’ দিনকয়েক আগে ডানলপ মোড়ে সৌগতের সভা উপলক্ষে বাবনের নজরে আসেন ঝর্না।

বাবন বলেন, ‘উনি ইংরেজিতে কথা বলায় অবাক হয়ে ভিডিও করি। পরে শুনি, উনিও বাড়ি ফিরতে চান।’

এদিন প্রথমে ছেলেকে দেখে লাঠি দিয়ে মারতে যান ঝর্না। পরে বুকে জড়িয়ে ধরেন। বলেন, ‘এত দিন পরে মনে পড়ল মাকে? চল, বাড়ি যাই।’ রাতেই দক্ষিণেশ্বর থেকে ফেরার ট্রেনে রওয়ানা দেন মা-ছেলে।

ট্যাগ: ভাইরাল ভিডিও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখ কি নিজের সিনেমার টিকেট কেনেন?

পরবর্তী

শুক্রবার থেকে ঢাকায় টম ক্রুজের নতুন মিশন!

পরবর্তী

শুক্রবার থেকে ঢাকায় টম ক্রুজের নতুন মিশন!

কিশোরগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

সর্বশেষ

India's Home Minister Amit Shah and India's Defence Minister Rajnath Singh present a garland to Prime Minister Narendra Modi, as Bharatiya Janata Party (BJP) supporters celebrate the Bihar state assembly election results, at the party headquarters in New Delhi, India, November 14, 2025. REUTERS/Adnan Abidi

এপস্টেইনের নথিতে মোদির নাম: পশ্চিমবঙ্গের ভোটে নতুন রাজনৈতিক সমীকরণ

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ফেব্রুয়ারি 2, 2026

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি 2, 2026
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version