চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে যা বললেন সাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ঢাকা জেলার হয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ করার পর অভিনেত্রী সংবাদকর্মীদের নানান প্রশ্নের সম্মুখিন হন। কেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন? এমন প্রশ্নে সাবা বলেন, শুধু আমার প্রজন্ম থেকে নয়, আমার বাবা ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি শুধু আওয়ামীপন্থী নয়, দেশপন্থী। দেশের কথা ভাবলে, দেশের শেকড়ের কথা ভাবলে আওয়ামী লীগকেই ভাবতে হবে। সত্যি যদি কেউ দেশকে ভালোবাসে, এটা ছাড়া অন্য কোনো উপায় নাই।

সাবা বলেন, আমরা খুবই ভাগ্যবান, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ আামাদের সাথে আছে। ইনশাল্লাহ আগামি ৫ বছরও থাকবে। অবশ্যই আমি চাইবো, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে।

‘এক্টিভলি আমি রাজনীতি করিনি। তবে নানা সময়ে যখন নির্বাচন হয়েছে, প্রচারণায় আমি ছিলাম। কিন্তু নিজে কখনো এভাবে ভাবিনি। আমার বাবা রাজনীতি করতেন, আমি কখনো রাজনীতি করবো, এটা ভাবিনি।’ বলছিলেন সাবা।

খেলাধুলা কিংবা বিনোদন অঙ্গণ থেকে ইদানিং অনেকেই রাজনীতিতে আসছেন। এরফলে কি যারা মাঠ পর্যায়ে রাজনীতি করছেন, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে? জবাবে সাবা বলেন, এবারের নির্বাচনেও যদি আমরা দেখি, খেলোয়ার বা অভিনয়শিল্পীদের অংশগ্রহণ ১ বা ২ পার্সেন্ট এর বেশী কিন্তু নেই। আমরা কেন মনে করি, কন্ট্রিবিউশনটা শুধু একটা এঙ্গেল থেকে আসবে! কন্ট্রিবিউশনতো নানান এঙ্গেল থেকেও আসতে পারে।

এ প্রসঙ্গে সাবা আরো বলেন, যে যার জায়গা থেকে নিজের কাজটা অনেস্টলি করছে, সে-ই কিন্তু দেশপ্রেমিক। সাকিবকেই তো মিন করছেন, সাকিবের কথাই বলি- ওর মতো আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে এতো সুন্দর করে কেউ নিয়ে যায়নি। ফেরদৌস ভাই প্রথম বোধহয় একটা মানুষ, যার সিডিউল পেতে দেশের বাইরে কাড়াকাড়ি লেগে যেত। তো তাদের মতো মানুষ যখন রাজনীতিতে এগিয়ে আসছে, এটাকে পজিটিভলি নিতে হবে। আমি আবার বলছি যারা মাঠকর্মী বা আসলেই ডেডিকেশন নিয়ে রাজনীতি করেন, তাদেরকে কিন্তু আমরা একেবারেই কোনঠাসা করছি না বা সরিয়ে দিচ্ছি না। কিন্তু একইসঙ্গে আমাদের আলাদা মানুষ ভাবার কোনো কারণ নাই। আমরা কিন্তু দেশেরই একটা অংশীদার। দেশের সুনামের জন্য আমরা বরাবরই কাজ করেছি।

Reneta

সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এরইমধ্যে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়এমপিনাটকনারী আসনফেরদৌসবিনোদনমনোনয়নরাজনীতিলিড বিনোদনসংরক্ষিত নারী আসনসাকিবসাবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচের আগে ‘মহাবিপদে’ বায়ার্ন

মার্চ ১৭, ২০২৬

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মার্চ ১৭, ২০২৬

ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ

মার্চ ১৭, ২০২৬

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনের পার্থক্য পাওয়া কঠিন’- ক্ষোভ আফগান ক্রিকেটারদের

মার্চ ১৭, ২০২৬

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৬ নাটক

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT