চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 17, জুন 2024
বিনোদন
A A
Advertisements

বুকে অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তী অভিনেত্রী সন্ধ্যা রায়। কলকাতার শীর্ষ সংবাদমাধ্যমগুলো এমনটাই বলছে।

৭৯ বছর বয়সী সন্ধ্যা রায়ের কী হয়েছে আবার? অভিনেত্রীর সহকারী জানিয়েছেন,‘আচমকাই বুকে অস্বস্তি শুরু হয়। জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি তাকে। আপাতত পরীক্ষা-নীরিক্ষা চলছে। সঠিকভাবে কী হয়েছে প্রবীণ নায়িকার তা জানাননি চিকিৎসকরা। আপাতত দিন কয়েক হাসপাতালে ভর্তি থাকবেন তিনি।

সাদা কালো থেকে রঙিন, বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায়। বছর তিনেক আগে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ওদিকে ২০২২ সালের জুলাই মাসে স্বামী তরুণ মজুমদারকে হারান অভিনেত্রী। দীর্ঘদিন একসঙ্গে না থাকলেও কাগজে কলমে আলাদা হননি তারা। ১৯৬৭ সালে বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি।

মাত্র ১৬ বছর বয়সে রুপালী জগতে পা রাখেন সন্ধ্যা রায়। তার প্রথম ছবি ‘মামলার ফল’ (১৯৫৭)। অসামান্য অভিনয় কৌশলে তিনি অনায়াসে যে কোনও চরিত্র হয়ে উঠতে পারতেন সার্থকভাবে। সন্ধ্যা রায়ের অন্যতম চর্চিত ছবিগুলোর মধ্যে রয়েছে সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘ঠগিনি’।

অন্যদিকে পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন সন্ধ্যা রায়, যেমন ‘বাবা তারকনাথ’ কিংবা ‘দাদার কীর্তি, ছোট বউ। মায়া মৃগয়া, কঠিন মায়া, বন্ধন, পলাতক, তিন অধ্যায়, আলোর পিপাসা, ফুলেশ্বরী, সংসার সীমান্তে, নিমন্ত্রণ- দীর্ঘ ফিল্মি জীবনে বাঙালিকে অজস্র ছবি উপহার দিয়েছেন সন্ধ্যা রায়।

অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল তিনি, ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৯-এর নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান বর্ষীয়ান অভিনেত্রী।

ট্যাগ: অভিনয়কলকাতাসত্যজিৎ রায়সন্ধ্যা রায়সিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হজের দিন মক্কায় ইন্টারনেট ব্যবহারে রেকর্ড

পরবর্তী

‘অসময়’-এর চেয়ে চারগুণ বেশি প্রি-বুকিং পেল ‘ফিমেল ৪’

পরবর্তী

'অসময়'-এর চেয়ে চারগুণ বেশি প্রি-বুকিং পেল 'ফিমেল ৪'

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

সর্বশেষ

ছবি: শেরপুর শহরের পৌরমাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দল-মত-ধর্মের সবাইকে একত্রিত করে ফুলের বাগান বানাতে চান জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026

বাবা হারালেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল

ফেব্রুয়ারি 1, 2026
এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version