চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকার অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিয়াম অভিনীত ‘শান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 23, জুন 2022
বিনোদন
A A
Advertisements

গেল মে মাসেই আমেরিকার শতাধিক সিনেমা হলে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। সেই রেশ কাটতে না কাটতেই আবারও দেশটির বিভিন্ন রাজ্যে মুক্তি পাচ্ছে এ নায়কের আরেক ছবি ‘শান’।

২৪ জুন মার্কিন মুলুকের ২০টি অঙ্গরাজ্যের প্রায় ৬০টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘শান’। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন শান ছবির পরিবেশক ও আন্তর্জাতিক সিনেমা পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব।

করোনা পরবর্তী বিশ্ব সিনেমার বাজারে এখন জোয়ার বইছে। হলিউড, বলিউডসহ পৃথিবীর বড় বড় সব ইন্ডাস্ট্রির সব সিনেমা মুক্তির লাইন লেগে আছে। মুক্তির পর সেগুলো শত কোটি থেকে হাজার কোটি দিয়ে বক্স অফিসও চাঙা করছে। সেখানে আমেরিকার মতো দেশে বাংলা সিনেমার এতো বড় পরিসরে শুভমুক্তি বিশাল আনন্দের বলে মনে করেন অলিউল্লাহ সজীব।

সম্প্রতি ঢাকায় ঘরোয়া পরিসরে ‘শান’র আমেরিকায় মুক্তির চুক্তি স্বাক্ষর করেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন এবং ফিলম্যান এন্টারটেইনমেন্টের প্রযোজক ওয়াহিদুর রহমান।

কয়েকদিন আগে এক আলাপে চ্যানেল আই অনলাইনকে সিয়াম বলেন, সাফল্য বা ব্যর্থতার হিসেবে না গিয়ে ভালো কাজের চেষ্টা করে যাচ্ছি। দর্শক আমাদের ছবি নিয়ে আলোচনা করছেন। তার প্রমাণ গত ঈদ। এজন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমার মতো যারা সিনেমাকে সত্যিকারের ভালোবাসে দেশের বাইরে এতো বড় পরিসরে বাংলা সিনেমা মুক্তির বিষয়টি তাদের কাছেও সত্যি আনন্দের। দেশের বাইরে যারা শান দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন আমার বিশ্বাস তারাও এবার উপভোগের সুযোগ পাবেন।

জানা যায়, বাংলা ভাষাভাষীদের জন্য আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে প্রথমসপ্তাহে ২০টি রাজ্যের কাছের ৫৯টি মাল্টিপ্লেক্সে মুক্তিপাচ্ছে ‘শান’। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, কানেক্টিকাট, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, অ্যারিজোনা, ইউটাহ, ওহাইও, ক্যানসাস, টেনেসি, লুইজিয়ানা, অরিগন,কলোরেডো এবং ওয়াশিংটন।

ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত ছবির মধ্যে প্রশংসিত ছবি ‘শান’। বিভিন্ন চরিত্রে ছবিটিতে আরো অভিনয় করেছেন পূজা, মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

‘শান’ পরিচালনা করেছেন তরুণ পরিচালক এম রাহিম। সত্য ঘটনা অবলম্বনে এ ছবি গল্প সাজিয়েছেন সুপার সুপার আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লেখেন আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

ট্যাগ: অরুনা বিশ্বাসএএমসিএম রাহিমক্যালিফোর্নিয়াচম্পাজর্জিয়াটেক্সাসডনতাসকিন রহমাননাদের চৌধুরীনিউ ইয়র্কনিউজার্সিফ্লোরিডাভার্জিনিয়ামিশা সওদাগরমিশিগানলিড বিনোদনশানসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩১৯

পরবর্তী

ঈদ কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

পরবর্তী

ঈদ কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

সিলেটে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিএনপি

সর্বশেষ

এলপিজি গ্যাসের দাম আবারও বাড়লো, সন্ধ্যায় কার্যকর

ফেব্রুয়ারি 2, 2026

সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

ফেব্রুয়ারি 2, 2026

বইমেলা পিছিয়ে দেওয়ার দাবিতে প্রকাশকদের সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 2, 2026

মহেশখালীতে স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন জামায়াতে ইসলামীর আমির

ফেব্রুয়ারি 2, 2026

ভারতকে হারিয়ে ফাইনালের পথে আরও এগোলো বাংলাদেশ

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version