বিনোদন

যে ঘটনায় কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া

শ্রেয়া সুন্দর পোশাক ও গহনা পরিহিত, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রেয়া একটি সুন্দর পোশাক পরিহিত, ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছবি, যা কলকাতার কনসার্টের পিছনে পিছনে পিছিয়ে দেওয়ার খবরের সাথে সম্পর্কিত নয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আরজি করের মর্মান্তিক ঘটনায় উত্তাল কলকাতা। প্রতিবাদে সামিল হচ্ছেন তারকারাও। এবার প্রতিবাদ জানিয়ে কলকাতায় নিজের কনসার্টের তারিখ পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। কনসার্টটি হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর!

শ্রেয়া জানিয়েছেন, কনসার্টটি পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে। শনিবার সকালে শ্রেয়া সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে এই তথ্য জানান।

ইনস্টাগ্রামে শ্রেয়া লিখেছেন, ‘কলকাতায় সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস ঘটনাটি আমাকে নাড়া দিয়েছে। একজন নারী হিসাবে, ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘হৃদয়ে বেদনা ও গভীর দুঃখ নিয়ে জানাচ্ছি, আমি এবং আমার প্রমোটাররা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে।’

৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে প্রতিবাদে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। দাবি তোলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের।

বিষয়:আরজি করশ্রেয়া ঘোষাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…