বিনোদন

অরিজিতের মতোই গান ছাড়তে পারেন শ্রেয়া ঘোষাল!

অরিজিতের মতোই গান ছাড়তে পারেন শ্রেয়া ঘোষাল!

চলতি বছরের শুরুতে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক করবেন না। অনুরাগীরা চমকে গিয়েছিলেন গায়কের সেই ঘোষণায়।

এবার অরিজিতের পথেই যেন হাঁটতে চলেছেন শ্রেয়া ঘোষাল। গায়িকা জানান, ‘‘মনে হয় এবার খানিকটা বিরতি চাই, আর ভাল লাগছে না।’’

বলিউডে ‘দেবদাস’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন শ্রেয়া ঘোষাল। যার পর থেকে আর পিছনে ফি রে তাকাতে হয়নি তাকে। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় থেকে ওড়িয়া-সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বলা যেতে পেরে, পুরুষকণ্ঠের দিক থেকে অরিজিৎ যেমন সুরকারদের প্রথম পছন্দ, তেমনই নারীকণ্ঠে নিজের একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন শ্রেয়া। তবে এবার শ্রেয়া নাকি ক্লান্ত। অরিজিতের নেওয়া সিদ্ধান্তে অনুপ্রাণিত তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, ‘‘এবার আমারও মনে হচ্ছে বিরতি নেই। ও (অরিজিৎ) খুব সাহসের সঙ্গে সিদ্ধান্তটা নিতে পেরেছে। আসলে ও মন থেকে সত্যিকারের শিল্পী। ও এটা ভাবে না যে, সংগীত থেকে কী উপার্জন করছে। ও সেটাই করে যেটা ওকে আনন্দ দেয়।’’

এখন বহু শিল্পী লিপ সিঙ্ক করে গাইছেন। তার ঘোর বিরোধিতা করেছেন শ্রেয়া। তিনি বলেন, ‘‘যে দিন আমাকে এই কাজটা করতে হবে সে দিন থেকে পুরোপুরি গান গাওয়া বন্ধ করে দেব।’’

বিষয়:অরিজিত সিংশ্রেয়া ঘোষাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…