ক্রিকেট

বাবা-বোনকে নিয়ে নিজ কেন্দ্রে প্রথম ভোটটি দিলেন সাকিব

সাকিব প্রথমবারের মতো বাবা-বোনের সঙ্গে ভোট দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব তার বাবা ও বোনের সঙ্গে কেন্দ্রে প্রথমবারের মতো ভোট প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান নিজ কেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গেই প্রথম ভোটটি দিয়েছেন। সাকিবের সঙ্গে ছিলেন বাবা মাশরুর রেজা কুটিল ও ছোট বোন বৃষ্টি।

ভোট দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামী পাঁচ বছরের জন্য ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। সেক্ষেত্রে আমি মনে করি তারা আমাকে বেছে নেবেন।’

‘জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে। এই সহযোগিতা নিয়ে এ আসনে আমার মনে হয় সহজেই নৌকাকে জয়ী করতে পারবো। আমার ৪ জন প্রতিদ্বন্দ্বী আছেন। তাদের প্রত্যেকেই যোগ্য। আমি চাই ভোটাররা কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক। নির্বাচনকে সফল করুক। যাকে ইচ্ছা তাকে ভোট দিক। কিন্তু কেন্দ্রে আসুক। তবে দেশের উন্নয়নের কথা চিন্তা করলে অবশ্যই তারা নৌকাকে বিজয়ী করবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪,০০, ৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,০০, ৮৮২ ও নারী ভোটার ১,৯৯,৬২১ জন। তৃতীয়লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। আসনটিতে মোট ১৫২টি কেন্দ্র রয়েছে।

২০১৮ সালে নির্বাচনে এ আসনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাইফুজ্জামান শিখর। এবার তাকে মনোনয়ন না দিয়ে সাকিবকে করা হয় নৌকার মাঝি।

আওয়ামী লীগের প্রার্থী সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জাতীয় পার্টির (জেপি) মো. সিরাজুস সায়েফিন সাঈফ, তৃণমূল বিএনপির সন্‌জয় কুমার রায় (রনি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে. এম. মোতাসিম বিল্লা, বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

বিষয়:আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমাগুরা-১লিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

শামীম খান

মাগুরা প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…