ক্রিকেট

সাকিবের রংপুর রাইডার্সে বাবর আজম

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, শাকিবের জার্সিতে নাম ও নম্বর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। আগেভাগেই সম্পন্ন হচ্ছে দল গোছানোর কাজ। রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। স্থানীয়দের মধ্যে তারা রিটেইন করেছে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদকে।

বিদেশিদের মধ্যে রংপুর ধরে রেখেছে আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরানকে। বাবর আজম ছাড়াও তারা সরাসরি চুক্তিতে নিয়েছে এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ভানিডু হাসারাঙ্গাকে।

ড্রাফট থেকে এখন পর্যন্ত দলে টেনেছে রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদকে।

বিষয়:পাকিস্তানপাথিরানাবাবরবিপিএল-১০শামিমসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…