স্পোর্টস

আফ্রিদির নামে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করলেন পাকিস্তানের সেনাপ্রধান

আফ্রিদির নামে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করলেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার শহীদ আফ্রিদির নামে একটি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরীফ। বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুন-খানে সেনাবাহিনী পক্ষ থেকে  তৈরি এই স্টেডিয়ামের উদ্বোধন হয়। উদ্বোধনের সময় সেনাপ্রধানের পাশে উপস্থিত ছিলেন আফ্রিদি।

চলমান বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন আফ্রিদি। টুর্নামেন্টে দুদিনের বিরতির মধ্যেই সেনাপ্রধানের বিশেষ আমন্ত্রণে স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেটে বিশেষ অবদানের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে এই স্টেডিয়ামের নাম রাখা হয় ‘শহীদ আফ্রিদি’ স্টেডিয়াম।

সম্প্রতি  আরে লিজেন্ড ইউনুস খানের নামেও একটি ক্রিকেট গাউন্ড উদ্বোধনে করে রাহিল শরীফ।

afridi-2চলতি মাসের ২৯ তারিখে সেনাপ্রধানের পদ থেকে অবসরে যাবেন রাহিল শরীফ।  এর আগে ফেয়ারওয়েল সফর হিসেবে দেশের বিভিন্ন সেনাঘাঁটি পরিদর্শন করছেন রাহিল। দুই দশকের মধ্যে রাহিল শরীফই একমাত্র সেনাপ্রধান যিনি মেয়াদ না বাড়িয়ে নির্ধারিত সময়ে অবসরে যাচ্ছেন।

টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টুয়েন্টি থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় আফ্রিদির ক্যারিয়ারে শেষ বলেই ধরে নেয়া হচ্ছে।

২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে এবং ৯৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আফ্রিদি।

নিজের নামে স্টেডিয়াম উদ্বোধনের পর সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে টুইটারে আফ্রিদি বলেন, ‘আপনি জাতীয় নায়ক, আমি আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাই। আল্লাহ আপনার মঙ্গল করুক।’

বিষয়:শহীদ আফ্রিদি
প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…