চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহিন আফ্রিদি এখন শহিদ আফ্রিদির জামাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

আনুষ্ঠানিকভাবে জামাই-শ্বশুর হলেন পাকিস্তান ক্রিকেটের দুই আফ্রিদি। শুক্রবার করাচিতে সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেছেন জাতীয় দলের পেসার শাহিন আফ্রিদি। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের বেশ কয়েকজন।

করাচির একটি মসজিদে শাহিন-আনশার বিয়ে পড়ানো হয়। এরপর বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয় ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে।

শাহিনের স্মৃতিমুধর সময়টিতে পাশে ছিলেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম, শাদাব খান, সরফরাজ আহমেদ ও মোহাম্মদ হাফিজ। সঙ্গ দিয়েছেন বাংলাদেশ ফেরত পেসার নাসিম শাহও।

বিয়েতে উপস্থিত থাকতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে খেলায় বর্তমানে বাংলাদেশে আছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় জাতীয় দল সতীর্থকে শুভকামনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে শাহিনের গায়ে হলুদ সম্পন্ন হয়। এর দুই দিন আগে পাখতুনখাওয়া থেকে করাচিতে আসে শাহিনের পরিবার। সাত ভাইয়ের মাঝে শাহিন সবার ছোট। বড় ভাই রিয়াজ আফ্রিদি পাকিস্তানের জার্সিতে একটি টেস্ট খেলেছেন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শাহিন আফ্রিদি। এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলেছেন ২৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ৪৭ টি-টোয়েন্টি।

ট্যাগ: পাকিস্তানলিড স্পোর্টসশহিদ আফ্রিদিশাহিন আফ্রিদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপরিবারে জয়সালমির গেলেন হবু কনে কিয়ারা

পরবর্তী

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর চিঠি

পরবর্তী

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর চিঠি

সৌদি আরবে ট্রানজিট ভিসা চালু

সর্বশেষ

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি 2, 2026

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version