পার্থ: সাগর, নদী ও পাহাড়ঘেরা স্টেডিয়াম

অস্ট্রেলিয়ার মারেলবারো স্টেডিয়াম, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, জলাধার ও সবুজ এলাকা দ্বারা পরিবেষ্টিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রোববার প্রথম রাউন্ডের খেলা দিয়ে বসতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বাছাই শেষে মাঠে গড়াবে ‘সুপার টুয়েলভ’ তথা মূল আসর। আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক অস্ট্রেলিয়া। চার-ছক্কার ফুলঝুরি দেখতে দেশটিতে ভ্রমণ করছে লাখো ক্রিকেটপ্রেমী। তাদের বরণ করে নিতে প্রস্তুত সাত ভেন্যুর শহরগুলো।
কোথায় কোথায় গড়াবে ব্যাট-বলের ঠুক-ঠাক, কোথায় উন্মাদনা সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে? সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে এবারের ছোট ফরম্যাটের বিশ্ব আসরে ভেন্যু পার্থ স্টেডিয়ামের কথা।
অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম পার্থ। দেশটির সবচেয়ে আধুনিক স্টেডিয়ামগুলোর একটি। ২০১৮ সালের ২১ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬০ হাজার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের বারসউড উপদ্বীপে অবস্থিত। এর পশ্চিমে মনোরম সোয়ান নদী এবং পার্থ শহর, দর্শকরা ক্রিকেট খেলা দেখতে পারেন পূর্বে পাহাড়ের পাদদেশের দৃশ্য উপভোগের সঙ্গেও।
বিশ্বমানের স্টেডিয়ামটিতে অস্ট্রেলিয়ান ফুটবল লিগ, রাগবি লিগ, আন্তর্জাতিক এবং বিগ ব্যাশসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হয়ে থাকে। বিনোদনমূলক ইভেন্টের আয়োজনও করে পার্থ। ইউনিয়ন প্লাস কনসার্ট এখানেই হয়েছিল।
টি-টুয়েন্টি বিশ্বকাপে এবার পার্থে ৫টি ম্যাচ হবে। গ্রুপপর্বের সব ম্যাচের মধ্যে রয়েছে ভারত-সাউথ আফ্রিকার হাই-ভোল্টেজ লড়াইও। ম্যাচটি মাঠে গড়াবে ৩০ অক্টোবর।






