চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের নিরাপত্তা জোরদার

আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের নিরাপত্তা জোরদার

Advertisements

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজ্য সরকার। কূটনৈতিক স্থাপনাটিকে ঘিরে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ও উপ-দূতাবাসের সামনে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে টানা বিক্ষোভ চলার পরিপ্রেক্ষিতেই আগরতলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশনের দফতরের সামনে ত্রিপুরা স্টেট রাইফেলস ও রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সীমান্তের ঠিক অপর পাশেই বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তার দিকে নজর রেখে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সহকারী হাই কমিশনের দফতরের মতো স্পর্শকাতর স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গোয়েন্দা বিভাগ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। একই সঙ্গে সীমান্তে বিএসএফও কড়া নজরদারি চালাচ্ছে। আমরা আশা করি, সাধারণ মানুষ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবেন।

ত্রিপুরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

 

ট্যাগ: আগরতলাআগরতলায় সহকারী হাইকমিশননিরাপত্তা জোরদারপশ্চিমবঙ্গের শিলিগুড়ি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

পরবর্তী

আবারও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

পরবর্তী
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

আবারও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

ফেডারেশন কাপে কিংস-মোহামেডানের ম্যাচ ড্র

সর্বশেষ

পাকিস্তান ম্যাচ বয়কট করলেও যে কারণে শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে

ফেব্রুয়ারি 2, 2026

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

ফেব্রুয়ারি 2, 2026

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি 2, 2026

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version