বিনোদন

রাশিয়ায় চিরতরে নিষিদ্ধ হলেন শন পেন

সেনা কর্মকর্তা in camouflage uniform looking serious. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন সেনা কর্মকর্তা ক্যামোফ্লেজ ইউনিফর্ম পরা অবস্থায়, পেছনের গাছপালা ও প্রকৃতি দৃশ্যের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ায় চিরতরে নিষিদ্ধ হলেন শন পেন ও বেন স্টিলার। কোনোও দিনও রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না তারা। ঘোষণাটি দেয়া হয়েছে সোমবার।

হলিউডের দুই অভিনেতা ছাড়াও আরও ২৩ জন মার্কিন নাগরিককে নিষিদ্ধ করেছে রাশিয়া। রাশিয়ার ফরেইন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির তরফ থেকে সোমবার এক অফিশিয়াল বিবৃতি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তালিকায় যে আমেরিকান নাগরিকদের নাম রয়েছে সেগুলো রাশিয়ার ‘স্টপ লিস্টে’ থাকবে।’

ইউক্রেনের উপর রাশিয়ার হামলা নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন অস্কারবিজয়ী অভিনেতা শন পেন। দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও ডেপুটি পিএম ইরিনা ভেরেশ্চুক-এর সঙ্গে। কথা বলেছেন দেশটির সাংবাদিকদের সঙ্গেও। রুশ হামলার ব্যাপারে বিশদে তথ্য সংগ্রহ করেছেন অভিনেতা।

বিষয়:রাশিয়ালিড বিনোদনশন পেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…