ক্রিকেট

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংলিশদের সামনে স্কটল্যান্ডের ১০৯ রানের চ্যালেঞ্জ

ক্রিকেট খেলতে ব্যস্ত ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্বাডোজে বৃষ্টির হানায় ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের ওভার কমে নেমেছে ১০ ওভারে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছে স্কটল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটার। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডের সামনে ১০৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্কটিশরা।

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। বৃষ্টির কারণে বেধে দেয়া ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯০ রানের সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। বৃষ্টি আইনে ১০ ওভারে ইংল্যান্ডে জয়ের জন্য করতে হবে ১০৯ রান।

বার্বাডোজে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। তবে যথাসময়েই টস সম্পন্ন হয়। এর পরেই পরেই হানা দেয় বেরসিক বৃষ্টি। বাধা কাটিয়ে প্রায় ঘণ্টাখানেক পর খেলা গড়ায়। স্কটল্যান্ডের ইনিংসের ৬.২ ওভারে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। ততক্ষণে স্কটিশদের সংগ্রহ দাঁড়ায় ৫১ রানে।

বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। পরে ১০ ওভারে নেমে আসে লড়াই। বৃষ্টির পর নেমে অবিচ্ছিন্ন থেকেই ইনিংস শেষ করেন মাইকেল জোন্স ও জর্জ মুন্সে। চারটি চার ও দুটি ছক্কায় ৩০ বলে ৪৫ রানে জোন্স এবং ৩১ বলে ৪১ রান করেন মুন্সে। তার ইনিংসেও ছিল চারটি চার ও দুটি ছক্কার মার।

বিষয়:ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বৃষ্টিস্কটল্যান্ড২৪
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…