চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা !

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
9:20 অপরাহ্ন 02, এপ্রিল 2024
শিক্ষা
A A
Advertisements

ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির জেরে সাতক্ষীরা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজের হল সুপার ও তথ্য কর্মকর্তা সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন গাজী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে ছাত্র ও ছাত্রীদের হলের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।এবং সামেকের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান এই কর্মকর্তা আরও বলেন: কমিটি দেওয়া নিয়ে দুটি গ্রুপ সাংঘর্ষিক পর্যায়ে চলে গিয়েছিল।তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কমিটির বাকি সদস্য ও পদবঞ্চিতরা।

সোমবার দুপুর ১২টায় মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপের নেতাকর্মীরা। একপর্যায়ে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপর গ্রুপের নেতাকর্মীরা। এরপর দুপক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা দুপক্ষকে নিয়ে মঙ্গলবার বসে সমাধান করব। আশা করছি শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুছ বলেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটিতে দুটি গ্রুপ অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: ছাত্রলীগের সংঘর্ষসাতক্ষীরা মেডিকেল বন্ধ ঘোষণাহল ত্যাগের নির্দেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হ্যাটট্রিক করেও আফসোস তৃষ্ণার

পরবর্তী

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

পরবর্তী

তুরস্কে নাইট ক্লাবে আগুন লেগে নিহত ২৯

মানবাধিকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণমাধ্যমের চর্চার বিষয়: ড. কামাল উদ্দিন

সর্বশেষ

ভারত ম্যাচ বর্জনে আইসিসি কী ধরনের শাস্তি দিতে পারে পাকিস্তানকে

ফেব্রুয়ারি 2, 2026
India's Home Minister Amit Shah and India's Defence Minister Rajnath Singh present a garland to Prime Minister Narendra Modi, as Bharatiya Janata Party (BJP) supporters celebrate the Bihar state assembly election results, at the party headquarters in New Delhi, India, November 14, 2025. REUTERS/Adnan Abidi

এপস্টেইনের নথিতে মোদির নাম: পশ্চিমবঙ্গের ভোটে নতুন রাজনৈতিক সমীকরণ

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ফেব্রুয়ারি 2, 2026

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি 2, 2026
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version