চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা ছায়ানটে শেষবার সন্‌জীদা খাতুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 26, মার্চ 2025
- সেমি লিড, বিনোদন
A A
ছবি: মিতুল আহমেদ

ছবি: মিতুল আহমেদ

Advertisements

বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন সন্‌জীদা খাতুন প্রয়াত হয়েছেন মঙ্গলবার। সবশেষ তিনি এই প্রতিষ্ঠানটির সভাপতি ছিলেন। আগলে রেখেছিলেন এই প্রতিষ্ঠানকে। বুধবার শেষবারের মতো তিনি এলেন চেনা ছায়ানটে, অচেনা রূপে!

লাশবাহী গাড়িতে চড়ে এদিন ১২টার দিকে ছায়ানটে প্রবেশ করেন সন্‌জীদা খাতুন। এসময় ছায়ানট ভবনে উপস্থিত ছিলেন ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মীসহ সংস্কৃতি অঙ্গনের শত শত মানুষ।

তার মরদেহ এই ভবনে নিয়ে আসার পর মুহূর্তেই তৈরী হয় শোকাবহ। ছায়ানট কর্মীরা গানে গানে তাকে শ্রদ্ধা জানান। ছায়ানটসহ সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংগঠন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আট থেকে আশি, সব বয়সী মানুষ এদিন সন্‌জীদা খাতুনকে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত হন ছায়ানট ভবনে।

ঘণ্টা খানেকের বেশী সময় ছায়ানট ভবনে শ্রদ্ধা নিবেদন প্রক্রিয়া চলে। সবশেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে তাকে ছায়ানট থেকে বিদায় জানানো হয়। এরপর তাকে বহনকারী গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। সেখানে বাংলা বিভাগে কিছুক্ষণ রেখে তাকে তাকে বেলা আড়াইটায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এদিন ৪টা পর্যন্ত সেখানে রাখা হবে।

গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন সন্‌জীদা খাতুন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনির রোগে ভুগছিলেন।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী এই ব্যক্তিত্ব একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগীতজ্ঞ ও শিক্ষক ছিলেন। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন সন্‌জীদা।

তার জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স, ব্শ্বিভারতী, শান্তিনিকেতন থেকে এমএ এবং সেখান থেকেই রবীন্দ্রসংগীতের ভাবসম্পদ নিয়ে পিএইডি সম্পন্ন করেন ১৯৭৮ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নজরুল স্বর্ণপদক, রবীন্দ্রস্মৃতি পুরস্কার, রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন সন্‌জীদা খাতুন।

ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করে ২০২১ সালে। এছাড়াও তিনি ভারত থেকে দেশিকোত্তম অনারারী ডিলিটসহ অসংখ্য দেশি-বিদেশি পুরস্কার পেয়েছেন।

ট্যাগ: ছায়ানটছায়ানট ভবনলিড বিনোদনসন্‌জীদাসংস্কৃতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনা জানে কীভাবে স্মার্ট খেলা খেলতে হয়: ব্রাজিল অধিনায়ক

পরবর্তী

মুক্তি পেল প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং ‘সবুজের আহ্বান’

পরবর্তী

মুক্তি পেল প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং ‘সবুজের আহ্বান’

'বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত'

সর্বশেষ

ভারত ম্যাচ বর্জনে আইসিসি কী ধরনের শাস্তি দিতে পারে পাকিস্তানকে

ফেব্রুয়ারি 2, 2026
India's Home Minister Amit Shah and India's Defence Minister Rajnath Singh present a garland to Prime Minister Narendra Modi, as Bharatiya Janata Party (BJP) supporters celebrate the Bihar state assembly election results, at the party headquarters in New Delhi, India, November 14, 2025. REUTERS/Adnan Abidi

এপস্টেইনের নথিতে মোদির নাম: পশ্চিমবঙ্গের ভোটে নতুন রাজনৈতিক সমীকরণ

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ফেব্রুয়ারি 2, 2026

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি 2, 2026
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version