চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের পোশাক দেখে চোখ কপালে ভক্তদের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 25, এপ্রিল 2024
বিনোদন
A A
Advertisements

বুধবার রাতে সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’র স্ক্রিনিং-এ তারকাদের ঢল নেমেছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন সালমান খানও। কিন্তু সালমানের ফ্যাশন দেখে ভক্তদের চোখ উঠেছে কপালে। ভক্তদের মনে প্রশ্ন, সালমানের উপরে কি রণবীর সিং-এর প্রভাব পড়েছে?

এদিন রেড কার্পেটে সালমান এসেছিলেন কালো শার্ট পরে। তবে আলোচনায় তার প্যান্ট। রংচঙে ড্রাগন বল জেড প্রিন্টেড প্যান্ট পরে এসেছিলেন সালমান। নানা রঙ ফুটে উঠেছিল জাপানি অ্যানিমে টেলিভিশন সিরিজের গোকু ও নেজুকো কামাডো চরিত্রগুলো।

সালমানের পোশাক দেখে নানা মন্তব্য করছেন ভক্তরা। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘তার প্যান্টটা দারুণ স্টাইলিশ’। আরেকজন লিখেছেন, ‘ইনি কি সালমান খান নাকি রণবীর সিং?’

‘হীরামান্ডি’ সিরিজে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, ফারদিন খান, রিচা চাড্ডা এবং সানজিদা শেখ।

‘হীরামান্ডি’র প্রেক্ষাপট ভারত স্বাধীনের আগের হীরা মান্ডি জেলার জাঁকজমকপূর্ণ ইতিহাস-সংস্কৃতির উপাখ্যান। যেখানে থাকছে প্রেম, প্রতারণা, উত্তরাধিকার ও রাজনীতি সবই। ১ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘হীরামান্ডি’।

সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার থ্রি’-তে। ছবিতে তার বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। অভিনেতাকে এর পর দেখা যাবে ‘সিকান্দার’ ছবিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: অভিনয়বলিউডসালমান খানসিনেমাহীরামান্ডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঠিক যেন সিনেমার চিত্রনাট্য!

পরবর্তী

৪৬তম বিসিএসের প্রিলি কাল, পরীক্ষা কক্ষে করণীয় ও বর্জনীয়

পরবর্তী

৪৬তম বিসিএসের প্রিলি কাল, পরীক্ষা কক্ষে করণীয় ও বর্জনীয়

‘ঢাবির জগন্নাথ হলে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান’

সর্বশেষ

ছবি: খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি 2, 2026

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version