বিনোদন

চলতি মাসেই বলিউডে অভিষেক হচ্ছে সাইফ পুত্রের!

দুই যুবক হাসিমুখে ছবি তুলছেন, একজনের মাথায় কালো চুল, অন্যজনের গোঁফ ও চুলের স্টাইল।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবক হাসিমুখে ছবি তুলছেন, একজনের মাথায় কালো চুল, অন্যজনের গোঁফ ও চুলের স্টাইল।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগেই জানা গিয়েছিল করন জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হবে সাইফ-অমৃতা জুটির পুত্র ইব্রাহিম আলি খানের। আর এবার জানা গেল, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে আসন্ন এই ছবিটির শুটিং।

ধর্মা প্রোডাকশনের আসন্ন এই ছবির শুটিং শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে। ছবিটির নাম ‘সরজমিন’। ইতিমধ্যেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং নির্মাতারা চিত্রগ্রহণ শুরু করতে প্রস্তুত রয়েছেন বলে, প্রোডাকশনের একটি সূত্রের দাবি।

এদিকে ইব্রাহিমের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নিজের চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করছেন ইব্রাহিম। একদিকে সুঠাম শরীর গড়ে তুলতে জিমে কসরত করছেন, পাশাপাশি স্ক্রিপ্ট নিয়েও চালাচ্ছেন রিহার্সাল। ওয়ার্কশপ করছেন সঙ্গে প্রচুর পড়াশোনাও।

এর আগে এক প্রতিবেদনে জানা গিয়েছিল, এই ছবিতে দেখা মিলবে কাজলের। পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে।

কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। যেখানে সন্ত্রাসবাদ, ভারতীয় সেনার টক্কর উঠে আসবে। করণ জোহর প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে বোমান ইরানির ছেলে কায়োজের। যদিও এই ব্যাপারে কোনোরকম আনুষ্ঠানিক বিবৃতি এখনও মেলেনি।

ইতোমধ্যেই কারণ জোহরের পরিচালনায় তার চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন ইব্রাহিম। ছবিটিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি, ধর্মেন্দ্র ও জয়া বচ্চন।

সূত্র: টাইমস নাউ

বিষয়:ইব্রাহিম আলি খানকরন জোহরসাইফ পুত্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…