চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্ল্যামারাস’ চরিত্রে অভিনয় করতে চান না সাই পল্লবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 26, অক্টোবর 2024
বিনোদন
A A
Advertisements

মেকআপ ছাড়া ক্যামেরার সামনে কাজ করার সাহস খুব কম তারকারই আছে। তবে এদিন থেকে একেবারেই আলাদা দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সাবলীল অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন কোটি দর্শকের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘গ্ল্যামারাস’ কোনো চরিত্রে কখনই অভিনয় করতে চান না তিনি।

ক্যারিয়ার নিয়ে কোনো তাড়াহুড়ায় বিশ্বাসী নন সাই পল্লবী। সম্প্রতি ‘বিহাইন্ডউডস’-এ দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০১৫ সালে ‘প্রেমাম’ দিয়ে মালয়ালম ছবিতে পা রেখেছিলেন তিনি। এরপর সিদ্ধান্ত নিয়েছেন, স্ক্রিনে বিশেষ ধরনের কিছু পোশাক পরবেন না। পল্লবী বলেন, ‘জর্জিয়ার একটি নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম বহুদিন আগে। পারফর্মেন্সের প্রয়োজনে ড্রেস স্টাইলিং করেছিলাম। যখন প্রেমাম মুক্তি পায়, মানুষ আমার পুরোনো ভিডিও ও ছবি নিয়ে টানাহেঁচড়া শুরু করে। আমার অস্বস্তি লেগেছিল মানুষের কথা বলার ধরণে। গ্ল্যামারাস চরিত্র চাই না। আমি চাই না দর্শক আমার দিয়ে এমন ভাবে তাকিয়ে থাকুক যেন আমি শ্রেফ এক টুকরো মাংস ছাড়া কিছুই না।’

অভিনেত্রী জানান, বলিউডের একজন তাকে পিআর অ্যাজেন্সি ভাড়া নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘তারা বলেছিলেন আমি আমার প্রসার করতে পারি। প্রথমে বুঝতেই পারিনি এবং জিজ্ঞেস করেছি এটা কীভাবে করে? তারা বললেন, আমি যখন লাইমলাইটে থাকবো না, তারা কোনো একটি বিষয় তুলে ধরে আমাকে খবরে নিয়ে আসবে। আমি বলেছি, কিন্তু তাতে তো আমি আমার সিনেমার চরিত্র খুঁজে পাব না। আমি কেবলমাত্র আমার সিনেমা মুক্তির সময় সাক্ষাতকার দেই। মানুষ যখন সবসময়েই আপনাকে নিয়ে কথা বলবে, তখন সেটা একঘেয়ে হয়ে যাবে। তাই আমি সেটা করবো না, কোনো অর্থ নেই।’

সাই পল্লবীকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালে বিরাটা পারভম ছবিতে। ৩১ অক্টোবর মুক্তি পাবে অভিনেত্রীড় নতুন তামিল সিনেমা ‘আমরণ’। শিগগির অভিনেত্রীকে রণবীর কাপুরের বিপরীতে ‘রামায়ণ’ ছবিতে দেখা যাবে ‘সীতা’র ভূমিকায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: সাই পল্লবী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পাকিস্তানের

পরবর্তী

ট্রাক-সিএনজির সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল ৬ জনের প্রাণ

পরবর্তী

ট্রাক-সিএনজির সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল ৬ জনের প্রাণ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

এই নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version