ক্রিকেট

শচীনের একটি রেকর্ড এখন কোহলির

ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিংরত, মাঠে খেলা চলমান, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিচেল মার্শকে বিশেষ ধন্যবাদ জানাতেই পারেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রানের সহজ লক্ষ্য তাড়ায় দুই রানে তিন উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল ভারত। সেসময় কোহলির সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মার্শ। ১২ রানে জীবন পাওয়া কোহলি জয়ের ভিত গড়ে দিয়ে ফেরেন। সঙ্গে ওয়ানডেতে ভেঙেছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড।

চেন্নাইয়ে শনিবার অজিদের বিপক্ষে টিম ইন্ডিয়ার ৬ উইকেটের জয়ে ভূমিকা রাখার পাশাপাশি সফল রানতাড়ায় শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন কোহলি।

উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুলের সঙ্গে চতুর্থ উইকেটে ১৬৫ রানের ম্যাচজয়ী জুটি গড়েন কোহলি। ১১৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন, ছিল ৬টি চারের মার। ভারত জার্সিতে জয়ের ম্যাচে রানতাড়ায় ৯২ ইনিংসে ৮৮.৯৮ গড়ে তিনি ৫,৫১৭ রান করেছেন। রানতাড়ায় ভারতের জয়ের ম্যাচে ১২৪ ইনিংসে শচীন ৫৫.৪৫ গড়ে ৫,৪৯০ রান করে ব্যাট তুলে রেখেছেন।

কোহলির অর্জনের এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ওয়ানডে বিশ্বকাপের সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকার সেরা দশে ঢুকেছেন। টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক ২৭ ম্যাচে ৪৮.৪৭ গড়ে করেছেন ১,১১৫ রান।

তালিকার আটে আছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ১৪ রানের বেশি না করলেও জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গেছেন টাইগার কাপ্তান। ৩০ ম্যাচে ৪৪.৬১ গড়ে সাকিবের সংগ্রহ ১,১৬০ রান। শীর্ষে থাকা শচীন ৪৫ ম্যাচে ৫৬.৯৫ গড়ে ২,২৭৮ রান করেছেন বিশ্বমঞ্চে।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিবিশ্বরেকর্ডশচীনসাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…