Advertisements
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমান। আজিজুর কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় জানিয়ে তার স্ত্রী আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন। সরকার এক বিবৃতিতে বলেছে, রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসি’র কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।








