চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর প্রশাসনে সংস্কার: এনবিআর ভেঙে দুই বিভাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 20, জানুয়ারি 2026
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

Advertisements

রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশ কার্যকর হওয়ার পর বিভাগ দুটির দায়িত্ব ও সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে সেখানে কর্মকর্তাদের পদায়ন শুরু হবে।

এর আগে সংশ্লিষ্ট সূত্র জানায়, কর প্রশাসনকে আধুনিক ও কার্যকর করতে সরকার ২০২৫ সালের মে মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন করে দুটি আলাদা বিভাগ গঠনের উদ্যোগ নেয়। এতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম পৃথক করার ব্যবস্থা করা হয়েছে। নতুন কাঠামোয় করনীতি প্রণয়নের দায়িত্ব থাকবে রাজস্ব নীতি বিভাগের হাতে, আর সেই নীতি বাস্তবায়ন ও রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

রাজস্ব নীতি বিভাগের দায়িত্বের মধ্যে রয়েছে কর আইন প্রণয়ন, করহার নির্ধারণ, আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান, কর ফাঁকি রোধে নীতিমালা প্রণয়ন এবং কর ফাঁকি ও কর ফাঁকির প্রবণতা মূল্যায়ন। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আয়কর, ভ্যাট ও শুল্ক আদায় ও প্রয়োগ, কর আদায়–সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং নিরীক্ষার কাজ করবে। এনবিআরের বর্তমান জনবল এই বিভাগে স্থানান্তর করা হবে।

এদিনের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একীভূত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠনের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সভায় চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপন করা হবে। পাশাপাশি নরসিংদী জেলায় রায়পুরা থানা বিভক্ত করে আরও একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে থানার সংখ্যা ৬৩৯টি।

সভায় প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং সরকারের ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।

ট্যাগ: অর্থ মন্ত্রণালয়এনবিআরকর প্রশাসনকর সংস্কারনিকার সভাপ্রশাসনিক পুনর্বিন্যাসবাংলাদেশ সরকাররাজস্ব নীতি বিভাগরাজস্ব ব্যবস্থাপনারাজস্ব ব্যবস্থাপনা বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবির ভাষায় প্রতিবাদ ও পুনর্জাগরণ

পরবর্তী

দুই বছরের আগে বাসাভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

পরবর্তী
ছবি: সংগৃহীত

দুই বছরের আগে বাসাভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

ছবি: সংগৃহীত

সিইসির সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বশেষ

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে ‘বাংলা খেয়াল উৎসব’

ফেব্রুয়ারি 1, 2026

নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর-৩

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version