চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সপ্তাহে রিজার্ভ বাড়ল ৩৫ কোটি ৫৯ লাখ ডলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 29, নভেম্বর 2024
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
Advertisements

দুই সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩৫ কোটি ৫৯ লাখ ডলার। আর আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী হাল নাগাদ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের বিল পরিশোধের পর নভেম্বরের মাঝামাঝি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। অর্থাৎ রিজার্ভ দাঁড়ায় এক হাজার ৮৪৩ কোটি ৭০ হাজার ডলার বা ১৮ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে (বিপিএম৬)। এরপর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়তে থাকে।

সর্বশেষ ৮৮ নভেম্বর রিজার্ভ বেড়ে দাঁড়ায় এক হাজার ৮৭৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারে (বিপিএম৬)। একই সময় বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৪৪৫ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলারে। এই সময়ে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ বিলিয়ন ডলারের নিচে।

প্রতি দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করতে হয়। যার পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার। কম প্রয়োজনীয় বা বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণ করার ফলে আমদানি ব্যয় কমে আসে। এর প্রভাব পড়ে আকু অঞ্চলের রিজার্ভেও। সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসে বাংলাদেশকে এক দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়।

নভেম্বর-ডিসেম্বরের আকু অঞ্চলের আমদানি বিল পরিশোধ করতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝিতে। সে সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার দেড় বিলিয়ন ডলার কমবে। অবশ্য তার আগে বর্তমান রিজার্ভ বেড়ে আবার ২০ বিলিয়নকে স্পর্শ করবে।

ট্যাগ: ডলাররিজার্ভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন পাস

পরবর্তী

আমোরিমের প্রথম জয়ের রাতে ইউনাইটেডের নতুন মাইলফলক

পরবর্তী

আমোরিমের প্রথম জয়ের রাতে ইউনাইটেডের নতুন মাইলফলক

রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে শিখন বিনিময় রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা' অনুষ্ঠিত

সর্বশেষ

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

এই নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনে নিহত ১৫ নেতাকর্মী: টিআইবি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version