স্বাস্থ্য

অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে র‍্যালি

অটিজম সচেতনতা বাড়াতে র‍্যালি, মানুষজন একটি ব্যানার ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করছে, ব্যানারে লেখা রয়েছে Awareness Campaign।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে রবিবার রাজধানীর ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর সৌজন্যে ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কনফারেন্স রুমে অটিজম বিষয়ক এক সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। এর আগে সকালে চিকিৎসকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. নারায়ণ সাহা। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বীথি দেবনাথ, সহকারী অধ্যাপক ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মাদ মনির হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জোবাইদা পারভিন এবং শিশু মনোরোগ বিশেষজ্ঞ বিপাশা রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ এবং যুগ্ম- পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ বদরুল আলম।

ধন্যবাদ বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানটিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিষয়:অটিজমবিশ্ব অটিজম সচেতনতা দিবস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…