ফুটবল

প্রয়াত বন্ধুকে গোল উৎসর্গ করলেন রাশফোর্ড

রাশফোর্ড গোল উদযাপন করছেন, বন্ধুকে উৎসর্গ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশফোর্ড গোল উদযাপন করছেন, বন্ধুকে স্মরণ করে, মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েলসের বিপক্ষে প্রত্যাশিত ফল পেয়েছে ইংল্যান্ড, জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। জোড়া গোল করেন মার্কাস রাশফোর্ড। প্রথম গোলটি করার পর তিনি আকাশের দিকে দুই হাত তুলে কিছু একটা ইঙ্গিত করেছিলেন। ম্যাচ শেষে নিজেই দিলেন তার ব্যাখ্যা।

ম্যাচ শেষে ৩১ বর্ষী ফরোয়ার্ড জানালেন করুণ কাহিনী। কয়েকদিন আগে তার বন্ধু মারা যান। তাকে গোল উৎসর্গ করতেই রাশফোর্ডের এমন উদযাপন ছিল।

‘দুর্ভাগ্যজনকভাবে কয়েকদিন আগে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি। সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছিল। আমি খুশি কারণ তার হয়ে গোল করতে পেরেছি। সে চমৎকার মানুষ ছিল এবং তাকে বন্ধু হিসেবে জীবনে পাওয়ায় আমি আনন্দিত।’

গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে রাশফোর্ডের লক্ষ্যভেদে লিড পায় ইংল্যান্ড। বল জালে জড়ানোর পর গোলটি বন্ধুকে উৎসর্গ করেন। ৬৮ মিনিটের মাথায় তিনি আবারো গোলের দেখা পান। তাতেই ইতিহাস গড়ে ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এটি দলটির শততম গোল।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022ফিফাফিফা বিশ্বকাপ ইংল্যান্ডফিফা বিশ্বকাপ ওয়েলসরাশফোর্ডলিড ফিফা বিশ্বকাপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…