জনপদ

মডেল মসজিদে ইলেকট্রিক থ্রি হুইলার প্রদান

ইলেকট্রিক থ্রি হুইলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মডেল মসজিদে ইলেকট্রিক থ্রি হুইলার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নীলফামারী জেলা শহরের হাড়োয়া এলাকায় অবস্থিত সদর উপজেলা মডেল মসজিদে সৌর বিদ্যুৎ চালিত লিথিয়াম আয়ন ব্যাটারি পরিচালিত ইলেকট্রিক থ্রি হুইলার দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) মসজিদ প্রাঙ্গনে জুম্মার নামাজে অংশ নেয়া মুসল্লীদের উপস্থিতিতে ওই হুইলারটি প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ির চাবি হস্তান্তর করেন মডেল মসজিদের জমি দাতা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মো. জাফর ইকবাল সিদ্দিকী। গাড়িটি গ্রহন করেন মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আজিজুর রহমান শাহীন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল হক সিদ্দিকী, মো. মজিবর রহমান, আবুল কালাম আজাদ সরকার, মো. নজমুল ইসলাম, আবুল হাসেম রিপন প্রমুখ।

বাঘ ইকো মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জসিমুল জানান, মসজিদের সার্বিক তত্বাবধানে আর্থিক সুবিধার্থে বাঘ ইকো মোটরস লিমিটেডের সৌজন্যে ওই থ্রি হইলারটি দেওয়া হয়েছে।

বিষয়:থ্রি হুইলারনীলফামারীমডেল মসজিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…