চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমের কঠিন শুরু ইউনাইটেডের, সহজ ম্যানসিটির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 16, জুন 2022
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে মাসখানেক বাকি। উত্তেজনার পারদ বাড়িয়ে সামনে আনা হল সূচি। খেলোয়াড় কেনা-বেচা এবং দল সাজানো শেষে ৫ আগস্ট মাঠে গড়াবে এবারের আসর।

ইংলিশ ক্লাবগুলোর শুরুর পাঁচ প্রতিপক্ষের শক্তিমত্তার বিচারে অপেক্ষাকৃত সহজ দলের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে পরীক্ষা দিতে হবে শুরুতেই। এরিক টেন হাগের দল মুখোমুখি হবে লিভারপুল, লেস্টার সিটি এবং সাউদাম্পটনের মতো দলের।

প্রকাশিত সূচিতে মৌসুম শুরু হবে আর্সেনাল-ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দিয়ে, ৫ আগস্ট। প্রথম সপ্তাহে ৬ আগস্ট লড়বে ১৪ দল। তৃতীয় দিন অর্থাৎ, ৭ আগস্ট ম্যানসিটি ও ইউনাইটেডের প্রতিপক্ষ হবে যথাক্রমে ওয়েস্ট হ্যাম ও ব্রাইটন।

লিগের প্রথম সপ্তাহে উত্তেজনা জমিয়ে দেয়া ম্যাচ রয়েছে বেশ কয়েকটি। ২০ আগস্ট ইউনাইটেডের পরীক্ষা নেবে লিভারপুল। সেপ্টেম্বরের ৩ তারিখে মার্সেসাইড ডার্বিতে লড়বে এভারটন-লিভারপুল। অক্টোবরের ১ তারিখে একইদিনে নর্থ লন্ডন ডার্বি ও ম্যানচেস্টার ডার্বি আছে। ১৫ অক্টোবর ডারউইন নুনেজের লিভারপুলের প্রতিপক্ষ আর্লিং হালান্ডের সিটি।

১২ নভেম্বর একইদিনে লড়বে লিগের সবকটি দল। এরপর ফিফা বিশ্বকাপের জন্য সূচি ফাঁকা রাখা হয়েছে। দেড় মাসের বেশি সময় পর ২৬ ডিসেম্বর ফের লিগ ফিরবে। মুখোমুখি হবে লিগের ২০ দল। ২০২৩ সালের ২৮ মে লিগের শেষ ম্যাচে একই সময়ে লড়বে সব প্রতিপক্ষ।

আসছে মৌসুম সামনে রেখে ইতিমধ্যে নতুন বলও সামনে এনেছে পৃষ্ঠপোষক কোম্পানি নাইকি। ১৯৯২ মৌসুমের ফুটবলের ডিজাইনকে এবারও বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। লিগের ৩০তম বার্ষিকী উদযাপন করে পুরনো বলের একই গ্রাফিক এবং রঙ ব্যবহার করা হয়েছে।

ট্যাগ: আর্সেনালকাতার বিশ্বকাপ-2022নাইকিপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুলসিটিহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ফরিদুর রেজা সাগর

পরবর্তী

করোনা শনাক্ত এক লাফে ৩৫০ পার

পরবর্তী

করোনা শনাক্ত এক লাফে ৩৫০ পার

জীবনের কাছে ‘এই গানটি একটু বিশেষ’!

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version