আন্তর্জাতিক

গর্ভবতী স্ত্রীকে বেঁধে শরীরে আগুন দিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয়রা গর্ভবতী স্ত্রীর হত্যার ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

গর্ভবতী স্ত্রীকে হত্যার ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝগড়ার একপর্যায়ে ছয় মাসের যগর্ভবতী স্ত্রীকে বিছানায় বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেন স্বামী সুখদেব। এতে ঘটনাস্থলে মারা যান ২৩ বছর বয়সী স্ত্রী পিঙ্কি। অভিযুক্ত সুখদেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোবববার ২১ এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পাঞ্জাব অমৃতসরের কাছে বুলেনঙ্গল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ওই দম্পতির মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত তর্ক হয়েছিল। পরে রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে বিছানায় বেঁধে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা এসে পিঙ্কিকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে স্ত্রী মারা যান।

পুলিশ জানায়, সুখদেব এবং পিঙ্কির বিবাহ সম্পর্ক দীর্ঘদিন যাবৎ ভালো যাচ্ছিল না। তাদের মাঝে সবসময়ই ঝগড়া লেগে থাকত। সবশেষ শুক্রবারও ঝগড়া হয়। আর এদিন পিঙ্কিকে হত্যা করে সুখদেব পালিয়ে যায়।

দেশটির ন্যাশনাল কমিশন ফর উইমেন পাঞ্জাব পুলিশের কাছে এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে জানায়, ‘অমৃতসরের এই ভয়ঙ্কর ঘটনায় আমরা হতবাক। একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে এভাবে হত্যা করতে পারে। তিন দিনের মধ্যে সুখদেব গ্রেপ্তারসহ ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করুন।’

পুলিশ জানায়, ঘটনার পর থেকে পলাতক সুখদেবকে গতকাল গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে।

বিষয়:স্ত্রীকে হত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…