জনপদ

স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

নিহত ব্যক্তির ছবি, সম্ভবত একজন যুবক, কালো চুল ও দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবকের ছবি, কালো চুল ও দাড়ি, পটভূমিতে কিছু অজানা লেখা ও দাগ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফেনীর সোনাগাজীতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। হত্যার পর থানায় গিয়ে দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (১২ জুন) ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সিনথিয়া ইসলাম খুশবু। আটক স্বামীর নাম আক্কাস রনি। তারা ওই এলাকায় ভাড়ায় থাকেন। পেশায় জুতা বিক্রেতা রনির গ্রামের বাড়ি ভোলায় এবং খুশবুর বরিশালে।

স্থানীয় বাসিন্দারা জানায়, স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো থাকলেও গত কিছু দিন ধরে তারা প্রায় ঝগড়ায় লিপ্ত হতেন। রাতে তাদের মধ্যে ঝগড়ার আওয়াজ শোনা গেলেও হত্যাকাণ্ডের সময়ে টের পাওয়া যায়নি। পুলিশ আসার পর ঘটনাটি আমরা জানতে পারি।

নিহতের স্বামী পৌরসভার জিরো পয়েন্ট রাস্তায় জুতা বিক্রি করে সংসার চালাতেন। প্রেম করে বিয়ের পর পরিবার মেনে না নেওয়াতে তারা সোনাগাজীতে এসে বসবাস শুরু করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানান, দুই বছর পূর্বে তাদের বিয়ে হয়। মঙ্গলবার রাতে বাসায় তরকারি আনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ শুরু হয়।

সারারাত ঝগড়া করে একপর্যায়ে ভোরে খুশবুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে রনি। পরে সকাল সাড়ে ৭টার দিকে থানার সামনে এসে তিনি এক পুলিশকে ঘটনাটি জানান। পরে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল করা হয়েছে। খুশবুর হাত, গলা ও কানে কোপের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারকে ফোন করে হত্যাকাণ্ডের ঘটনাটি অবহিত করা হয়েছে। তারা অভিযোগ দিলে পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। খুশবুর পরিবারে খবর দেওয়া হয়েছে।

বিষয়:স্ত্রীকে হত্যা
প্রতিবেদক

রবিউল হক রবি

ফেনী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…