অপরাধ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের রিমান্ডের জন্য পুলিশি আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তির ছবি, তিনি রেস্টুরেন্ট বা ক্যাফেতে বসে আছেন, পেছনে শেলফে বই ও অন্যান্য সামগ্রী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪নং এজাহারনামীয় আসামি হলেন সাফি। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

বিষয়:৭ দিনের রিমান্ড চায় পুলিশসাফি মোদ্দাসের খান জ্যোতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…