আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি আবারও রিমান্ডে

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি রিমান্ডে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি আবারও রিমান্ডে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আশুলিয়া এলাকায় কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে এবার ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ভূইয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিকাল ৩টার দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় ২ থেকে ৩ হাজার ছাত্র জনতা আন্দোলন করতে থাকে। এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে। একপর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও তাদের আক্রমণের মুখে পড়ে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এ মামলায় জ্যোতি ২ নম্বর এজাহারনামীয় আসামি। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

বিষয়:সাফি মোদ্দাসের খান জ্যোতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…