বিনোদন

মধ্যরাতে ঝড় শিলা বৃষ্টিতে ওমর সানীর সর্বনাশ!

ঝড়ে সাভারে ওমর সানীর রেস্টুরেন্ট চাপওয়ালা ক্ষতিগ্রস্ত

ঝড় ও শিলা বৃষ্টির কারণে ওমর সানীর ক্ষতি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত ওমর সানীর ছবি, আবহাওয়া পরিস্থিতির কারণে ক্ষতি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার মধ্যরাতে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে হঠাৎ কাল বৈশাখী ঝড় বয়ে যায়। রাত সোয়া ২টা থেকে শুরু হয় এই ঝড়। প্রায় ৩০ মিনিটব্যাপী চলা এই ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হতেও দেখা গেছে। ঝড়ের কবলে পড়ে নিজের অনেকখানি সর্বনাশ হয়েছে বলে জানান চিত্রনায়ক ওমর সানী

রাজধানীর অদূরে সাভারে ‘চাপওয়ালা’ নামে একটি রেস্টুরেন্ট আছে ওমর সানীর। ঝড়ের কবলের পড়ে এই রেস্টুরেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

চ্যানেল আই অনলাইনকে ওমর সানী বলেন, ৫০ ফুটের উপর চাপওয়ালার সাইনবোর্ড ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রেস্টুরেন্ট। এতে করে আমি আর্থিকসহ অনেকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। মানুষের হাত দিয়ে যদি ক্ষতিগ্রস্ত হতাম তাহলে হয়তো কষ্ট পেতাম। কিন্তু যা হয়েছে আল্লাহর ইচ্ছায় মঙ্গলের জন্য হয়েছে।

ঝড়ের কারণে দোকানপাট ও সড়ক ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত সামগ্রী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ ওমর সানী জানান, কিছুদিন আগে রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ রেস্টুরেন্টে আসা বন্ধ করে দিয়েছে। এতে করে সেলও কমে গেছে। তিনি বলেন, ২০ জনের মতো স্টাফ আছে ওখানে। আমার রেস্টুরেন্ট নিরাপত্তার দিক থেকে খুব ভালো। যারা আসে তারা খুব খুশি থাকে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে নতুন করে গুছিয়ে উঠতে দিন পাঁচেক সময় লাগবে বলে জানিয়েছেন ওমর সানী। তিনি বলেন, রমযান মাস বলে তুলনামূলক কম ব্যবসা হচ্ছিল। তবুও বেশ চলছিল। কয়েকমাস আগে এখানে রেস্টুরেন্ট চালু করেছি। পরিচিতি পেতে তো আরও কিছুদিন সময় লাগবে। সবার কাছে দোয়া চাই এই অবস্থা কাটিয়ে যেন আবার নতুন করে শুরু করতে পারি।

বিপর্যস্ত দোকানের সামনে ঝড়ের ক্ষতি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ ঈদে মুক্তির কথা আছে ওমর সানীর দুটি সিনেমা। একটি ‘সোনার চর’, অন্যটি হচ্ছে ‘ডেডবডি’। ইতোমধ্যে দুটি ছবিই সেন্সর ছাড়পত্র পেয়েছে।

বিষয়:ওমর সানীরেস্টুরেন্টলিড বিনোদনসাভার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…