চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

Advertisements

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উভয় নির্বাচনই শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ‘রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫’ উপলক্ষ্যে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা দেশের উচ্চশিক্ষিত শ্রেণির প্রতিনিধি। তাদের সাথে মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেছি। সামনে জাতীয় নির্বাচন রয়েছে, সেখানেও এ অভিজ্ঞতা কাজে লাগবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের উদ্বেগের প্রশ্নে জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা কোনো শঙ্কার কথা বলেনি। বরং নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছে। যেমন, ভোট কেন্দ্রের সংখ্যা, ভোট গণনার পদ্ধতি, কালি ব্যবহারের নিয়ম, ফলাফল দ্রুত ঘোষণার ব্যবস্থা এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়েছে।

জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণায় বিলম্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সেখানে হাতে ও মেশিনে উভয় পদ্ধতিতে গণনা হয়েছে। মেশিনে গণনায় সময় কম লাগে, তাই এবার মেশিন ব্যবহারের সুপারিশ এসেছে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাকসু ও চাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। সব অভিজ্ঞতা প্রকাশ করা না গেলেও কার্যকর দিকগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, রাকসু ও চাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্বেগ নেই। আমরা আশাবাদী দুটি নির্বাচনই সফলভাবে অনুষ্ঠিত হবে। এজন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করছি।

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চাকসুরাকসুরাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা

পরবর্তী

আসছে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা

পরবর্তী
ছবি: সংগৃহীত

আসছে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা

ডগলাস কস্তা

ব্রাজিলের কস্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version