বিনোদন

সিঁথি সাহা গাইলেন ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’

সিঁথি সাহা গানের পরিবেশে, চোখ বন্ধ করে আবেগে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঁথি সাহা একটি গানের পরিবেশে, তার চোখ বন্ধ ও হাত উঁচু করে আবেগপ্রবণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন সুকণ্ঠী শিল্পী সিঁথি সাহা। গাইলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ইসলামী গান ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’।

গানটির শেষাংশে সিঁথি যুক্ত করেছেন টার্কিশ ফোক গান ‘কাটিবিম’-এর দুটি লাইন। পুরো গানটির সংগীতায়োজন আর ভিডিও সাজানো হয়েছেন টার্কিশ আদলে। গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ৮ জুলাই রাতে।

সিঁথি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দারুণ সাড়া পাচ্ছেন।

ফিউশন গানচিত্রটির সংগীতায়োজন করেছেন জিএম জন। আর ভিডিও নির্মাণ করেছেন সাকীব নিলয়। ভিডিওতে সিঁথির সঙ্গে টার্কিশ গেটআপে দেখা গেছে মিউজিসিয়ান জন, শুভ ও হাসানকে।

সিঁথি বলেন, গানটি করতে পারা জীবনের অন্যতম বড় পাওয়া। এই কাজটি করার পেছনে আমার অন্যরকম একটা ইচ্ছা ছিল। সেটি হলো মুসলিম বন্ধুদের ঈদ উৎসবের সঙ্গে নিজেকে একাত্ম করা। আমি মনে করি, এই গানটি সকল ধর্মের সকল মানুষের প্রতি বন্ধুত্ব আর মানবিকতার বার্তা পৌঁছে দেবে।

সিঁথি সাহা সর্বশেষ চমক দেখান তামিল সুপারহিট ছবি ‘পুষ্পা’র বাংলা ভার্সনে গান গেয়ে। তার প্রত্যাশা, এ বছর মোট ছয়টি মৌলিক গান প্রকাশ করার।

বিষয়:পুষ্পাফিউশনবিখ্যাত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…