বিনোদন

জয়ীতার কণ্ঠে রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘হৃদয়াসনে’

বাংলাদেশি নারী সাংবাদিকের ছবি, গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি নারী সাংবাদিক, সাদা চুলের গয়না পরা, গাছে ঘেরা পেছনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশন এর ব্যানারে প্রকাশিত হয়েছে জয়ীতা তালুকদারের একক অ্যালবাম ‘হৃদয়াসনে’। এই অ্যালবামে জয়ীতা গেয়েছেন রবীন্দ্রনাথের মুক্তছন্দের চারটি গান।

শিল্পী জানান, রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশন এই অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছে। অ্যালবামে পুলক বড়ুয়ার রেকর্ডিংয়ে ‘হৃদয়াসনে’ শীর্ষক অ্যালবামে এস্রাজে সংগত করেছেন আশিকুল আবির ও বাঁশি বাজিয়েছেন মামুনুর রশিদ।

জয়ীতার গাওয়া চারটি গান হচ্ছে, ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘কে বসিলে আজি হৃদয়াসনে’, ‘তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে’ ও ‘আরও আঘাত সইবে আমার’।

আইসিসিআর স্কলার জয়ীতা তালুকদার রবীন্দ্রসংগীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি স্নাতক ও স্নাতকোত্তর দুটিতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। তিনি বর্তমানে শিক্ষকতা করছেন সিলেট আর্টস কলেজের সংগীত বিভাগে।

‘হৃদয়াসনে’ অ্যালবামের গানগুলো শোনা যাবে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে।

বিষয়:কলেজবেঙ্গল ফাউন্ডেশনরবীন্দ্র সংগীতরবীন্দ্রনাথরবীন্দ্রসংগীত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…