চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদালের সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ে ‘সতর্ক’ থাকবেন জোকোভিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 29, জুলাই 2024
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Advertisements

রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ মুখোমুখি হচ্ছেন। প্যারিস অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডেই দেখা হচ্ছে দুই মহাতারকার। রোমাঞ্চকর ম্যাচ নিয়ে সতর্ক জোকোভিচ। নাদালও জানিয়েছেন ভাবনা।

জোকো শনিবার প্রথম রাউন্ডে জয় তুলে নেন সরাসরি সেটে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে হারিয়ে। নাদালের বিপক্ষে ম্যাচ নিয়ে সার্বিয়ান জোকার বলছেন, ‘দ্বিতীয় রাউন্ডে এই দ্বৈরথের জন্য আমি দারুণ রোমাঞ্চিত। এই ম্যাচে নিজেকে নিংড়ে দেবো। অলিম্পিক গেমসের গুরুত্ব সম্পর্কে আমি সতর্ক। দেশের প্রতিনিধিত্ব করি, যা আরও বেশি দায়িত্ব এবং চাপ দুটোই বাড়িয়ে দেয়।’

এবারের অলিম্পিক শুরুর শেষ মুহূর্তে এসে খেলার সিদ্ধান্ত নিয়েছেন নাদাল। ঊরুর চোট নিয়ে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা সেই শঙ্কা ছিল আসর শুরুর আগে।

রোববার প্রথম রাউন্ডে মার্টন ফুকসোভিকসের মুখোমুখি হয়েছিলেন নাদাল। ঊরুতে ব্যান্ডেজ বেঁধে রোলাঁ গারোঁর প্রিয় কোর্টে নেমেছিলেন ১৪ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী। ৬-১, ৪-৬ ও ৬-৪ গেমে জেতেন ৮৩ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা হাঙ্গেরিয়ানের বিপক্ষে।

জোকোর বিপক্ষে নামার আগে নাদাল বলেছেন, ‘রোলাঁ গারোঁ আমার কাছে টেনিস জগতের সবচেয়ে বিশেষ জায়গা। এবছর এখানে খুব বেশি সময় কাটাতে পারিনি। এখানে ফিরে আসতে পেরে দারুণ রোমাঞ্চিত। আমার জন্য সামনে একটি দারুণ সুযোগ রয়েছে। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’

ট্যাগ: জোকোভিচনাদালপ্যারিস অলিম্পিক-২০২৪রোলাঁ গারোঁলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা দুই জয়ের পর কানাডা বলছে- ‘আমরা প্রতারক নই’

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে হয়রানি করলে প্রক্টর অফিসকে জানানোর নির্দেশ

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে হয়রানি করলে প্রক্টর অফিসকে জানানোর নির্দেশ

প্রায় এক মাস পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version