বাংলাদেশ

সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করতে হবে না: ইসি

নির্বাচন কমিশন ভবন, ঢাকায় অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন ভবনের সামনে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ২৯ নভেম্বর বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

এই বিষয়ে ইসি জানিয়েছে, কোন স্বতন্ত্র প্রার্থী যদি আগে জাতীয় সংসদের কোন নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকেন তাহলে ওই তালিকা দিতে হবে না।

ইসি আরও জানিয়েছে, সেক্ষেত্রে দলীয় সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে না।

এই বিষয়ে ইসি জানায়, দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।

বিষয়:ইসিনির্বাচন কমিশনস্বতন্ত্র প্রার্থী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…