চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান পালিয়ে কানের মঞ্চে সেই নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 25, মে 2024
বিনোদন
A A
Advertisements

অবশেষে সব জল্পনা-কল্পনা ও প্রতীক্ষার অবসান হলো। শুক্রবার কানের লাল গালিচায় পা রেখেছেন ইরানের প্রখ্যাত নির্মাতা মোহাম্মদ রসৌলফ। কান চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’-এর প্রিমিয়ারে অংশ নিয়েছেন তিনি।

‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’-ছবিটি ১২ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়ে রেকর্ড গড়েছে। সিনেমাটি এবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দ’রের জন্য লড়বে।

দর্শকে পরিপূর্ণ কানের থিয়েটারে নির্মাতা বলেন, ‘আশা করছি ইরান থেকে নিপীড়ন ও স্বৈরাচারের বিলুপ্ত হয়ে যাবে।’

‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’ সিনেমার অভিনয় শিল্পীদের ওপরেও ছিল দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তাই আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও কানে উপস্থিত থাকতে পারেননি তারা। কানে তাই অভিনেতা মিসাঘ জারেহ এবং অভিনেত্রী সোহেলিয়া গোলেস্তানির ছবি দুই হাতে ধরে প্রদর্শন করেছেন নির্মাতা।

দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’ ছবির গল্প ইমান নামের এক ব্যক্তিকে ঘিরে। যিনি তেহরানের বিপ্লবী আদালতের একজন তদন্তকারী বিচারক। দেশব্যাপী রাজনৈতিক প্রতিবাদ তীব্র হওয়ার সাথে সাথে তার মনে জন্মায় অবিশ্বাস এবং সন্দেহ। এক সময় তার বন্দুক রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যায়। তিনি সন্দেহ করা শুরু করেন যে স্ত্রী নাজমেহ এবং তার কন্যা রেজভান এবং সানা এই ঘটনায় জড়িত। তিনি বাড়িতে কঠোর ব্যবস্থা আরোপ করেন, যার ফলে উত্তেজনা বেড়ে যায়। ধাপে ধাপে তাদের সামাজিক রীতিনীতি ও পারিবারিক জীবনের চিত্র বদলে যায়।

‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’ নামের এই ছবিটি সরিয়ে নেয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে ইরান সরকার। তোয়াক্কা না করায় নির্মাতাকে দেয়া হয় আট বছরের কারাদণ্ড, চাবুক মারা, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ। কারাদণ্ড থেকে বাঁচতে অবৈধ পথে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন রসৌলফ।

সূত্র: ভ্যারাইটি

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবমোহাম্মদ রসৌলফলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বার্সার খেলোয়াড়-কোচ হওয়ার আগে আমি সমর্থক’

পরবর্তী

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই হবে নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্বার্থকতা’

পরবর্তী

'অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই হবে নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্বার্থকতা'

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version