চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি বাংলাদেশের মেয়ে, বাংলা আমার পুরো সত্তা জুড়ে আছে: মিথিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের আরো বহু মানুষের মতোই এই দিনটি সত্তা জুড়ে আছে অভিনেত্রী মিথিলারও। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা জানিয়ে হিন্দুস্থান টাইমস বাংলা কে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী, লেখিকা এবং সঙ্গীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা জানান, ২১ ফেব্রুয়ারি আমার নিজের ভাষার দিন, বাংলা ভাষার দিন। বাংলা ভাষার জন্য বাংলাদেশের ভাষা শহীদরা যে আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, সেই দিনটির গুরুত্ব আমার কাছে সবথেকে বেশি। বাংলা শুধু আমার ভাষা নয়, বাংলা আমার পরিচয়। আমি বাংলাদেশের মেয়ে, বাংলা আমার পুরো সত্তা জুড়ে আছে। একটা ভাষার নাম দিয়েই একটা দেশ তৈরি হয়েছে, আমার জাতিগত পরিচয় পুরোটাই এই বাংলাভাষাকে ঘিরে। আর যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোনও শেষ থাকতে পারে না। সেকারণেই ২১ ফেব্রুয়ারি আমার আবেগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত।

১৯৫২-র ভাষা আন্দোলনের কথা আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি। খুব ছোট থেকেই পড়ার বইয়ে বাংলাদেশের ছেলেমেয়েদের ভাষা আন্দোলন নিয়ে পড়তেই হয়। তাই খুব ছোট থেকেই ২১শে ফেব্রুয়ারির মাহাত্ম্য সম্পর্কে জেনেই আমরা বড় হয়েছি। এই দিনটি আমাদের বেড়ে ওঠার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়। শুধু ঢাকাতে নয়, বাংলাদেশের প্রত্যেক জেলায় শহীদ মিনার আছে। ছোট থেকই  এই দিনে খুব ভোরে উঠে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া আমাদের অভ্যাস। ২১শে ফেব্রুয়ারি, এই দিনটির উদযাপন সরকারিভাবে, বিভিন্ন সংস্থার তরফে তো হয়ই। এছাড়াও লক্ষ লক্ষ মানুষ এই দিনটিতে সকালে উঠে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যান। সেখানে বয়সের কোন ভেদাভেদ নেই। ছোট, বড় সকলেই যান। এটাই দীর্ঘদিন, বহু বছর ধরে হয়ে আসছে।

এখনকার প্রজন্মের কথা যদি বলি, তাহলে বলব বাংলাদেশে অন্তত এইদিনটিতে এখনকার প্রজন্মও একই ভাবে পালন করে থাকেন। ছোটবেলায় এই দিনটি যেভাবে পালন হত, এখনও সেটাই দেখছি। তবে হ্যাঁ, শিশুরা, তরুণ-তরুণীরা যারা ইংরেজি মাধ্যমে পড়ছেন, তারা হয়তবা ভাষা আন্দোলনের কথা বইয়ে পড়ে হয়ত বড় হচ্ছে না। তবে বাবা-মায়ের মুখে শুনে বড় হচ্ছে। তারা কতটা এই আবেগের সঙ্গে নিজেকে জড়াতে পারবে, তা সত্যিই বলতে পারব না। পৃথিবী বদলে গেছে, বাংলাদেশও বদলে গেছে। তবে আমি, আমার মেয়ে বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাসের কথা বলি। আমার মনে হয় বাংলাদেশের অন্যান্য বাবা-মায়েরাও বলেন, কারণ বাংলাদেশের কাছে, বাংলা ভাষাটা সবথেকে বড় জাতিগত পরিচয়।

আমি একজন শিল্পী হিসাবে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। শিশুদের জন্য বাংলায় গল্পের বই লিখতে শুরু করেছি। সেটা ৪ থেকে ৮ বছরের শিশুদের জন্য। আমি শিশুদের নিয়েই কাজ করি। এখন পর্যন্ত বাংলাদেশে আমার ৪টি বই প্রকাশিত হয়েছে। আর সেটা বাংলায়। কারণ, বাংলায় শিশুদের জন্য এখন আগের মতো ভালো বই পাওয়া যায় না। তাই বাংলাতেই লিখব ঠিক করি।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২১শে ফেব্রুয়ারিঅভিনেত্রীআন্তর্জাতিক মাতৃভাষা দিবসমহান শহীদ দিবসমিথিলারাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদনলেখিকাসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের স্বার্থে বিশ্বকাপে খেলা উচিত মেসির: স্কালোনি

মার্চ ২৭, ২০২৬

কিউআর কোডে শ্রীলঙ্কা কীভাবে জ্বালানি সঙ্কট মোকাবেলা করছে

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান”

মার্চ ২৭, ২০২৬

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT