বিনোদন

যে প্রশ্নের উত্তর দিয়ে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতলেন ক্রিস্টিনা

মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেত্রী ক্রিস্টিনা হাসান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিনা হাসান, মিস ওয়ার্ল্ড ২০২৩, সুন্দরী প্রতিযোগিতা জয়ী, হাস্যোজ্জ্বল মুখ, সোনালী চুল, সোনালী পোশাক, স্নিগ্ধ পরিবেশ, উৎসবমুখর অনুষ্ঠান. Channel i News – চ্যানেল আই নিউজ

মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরের শুরু থেকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে বারবার উঠে আসছিল ক্রিস্টিনা পিসকোভার নাম। শনিবার (৯ মার্চ) মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত গ্র্যান্ড ইভেন্টে শেষ হাসিও হাসলেন ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র।

এদিন বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা জিতে নেন মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব।

কিন্তু কোন প্রশ্নের উত্তর দিয়ে এ দিন বাজিমাত করেন ক্রিস্টিনা জানেন কি? প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী শেষ ধাপে উঠে আসা আট প্রতিযোগীকেই একটি করে প্রশ্ন করা হয়। বুদ্ধি দীপ্ত উত্তর দিয়ে যারা মেধার পরিচয় দিতে পারেন, তারাই থাকেন এগিয়ে। যার প্রেক্ষিতেই মঞ্চে করণ জোহর ক্রিস্টিনাকে প্রশ্ন করেছিলেন, ‘নারীদের স্বাস্থ্যসেবার একটি বিষয়ে যদি আপনাকে আলোকপাত করতে বলা হয়, আপনি কোন দিকটির কথা বলবেন? এবং কেন?’

যার উত্তরে শান্ত স্বরে ঠোঁটে মৃদু হাসি রেখে ক্রিস্টিনা বলেছেন, ‘আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি মনে করি, নারী হিসেবে জন্ম নেওয়া একটা বড় উপহার। সারা বিশ্বের নারীদের প্রতিনিধি হিসেবে এই মঞ্চে আসতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ,’—এই ছিল তার ভূমিকা। এরপরই করণের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নারী স্বাস্থ্যের যে বিষয়টির গুরুত্ব কখনোই ভোলা উচিত নয়, তা হলো মাসিক। কারণ, পৃথিবীর অনেক দেশেই এখনো নারীরা এ নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন, ভয় পান। যে মনোযোগ তাদের পাওয়া উচিত, সেটা তাঁরা পান না।’

মিস চেক প্রজাতন্ত্র হওয়ার আগে থেকেই ২৫ বছর বয়সী ক্রিস্টিনা প্রতিষ্ঠিত মডেল হিসেবে কাজ করেছেন বিশ্বের সেরা ফ্যাশন ব্র্যান্ডগুলির সঙ্গে। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম তার। বেড়ে উঠেছেন প্রাগে। আইন বিষয়ে পড়াশোনা করছেন এ তিনি।

ক্রিস্টিনার হাত ধরে দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন দেশটির প্রতিযোগী তাতানা কুচারোভা।  –হিন্দুস্থান টাইমস

বিষয়:ক্রিস্টিনা পিসকোভাচেক প্রজাতন্ত্রমিস ওয়ার্ল্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…