বিনোদন

গান-আবৃত্তিতে সন্‌জীদা স্মরণ, বইয়ে অমর এক জীবন

সন্‌জীদা খাতুন স্মরণে গ্রন্থ প্রকাশ

সন্‌জীদা স্মরণে গান-আবৃত্তি অনুষ্ঠানে সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর গানের অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাঙালির সাংস্কৃতিক জগতে কিংবদন্তী ব্যক্তিত্ব সন‌্জীদা খাতুনকে স্মরণ করে প্রকাশিত হয়েছে স্মরণগ্রন্থ ‘কী রাগিণী বাজালে’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আয়োজিত হয় এর প্রকাশনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সংগীতশিল্পী, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। সূচনায় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের গান “শুভ সমুজ্জ্বল, হে চির-নির্মল”।

সন্‌জীদা স্মরণে আলোচনা অনুষ্ঠানে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ গ্রন্থের বিষয় ও কর্মভাবনা নিয়ে বক্তব্য রাখেন ভীষ্মদেব চৌধুরী। তিনি জানান, গ্রন্থটিতে একটি সাক্ষাৎকারসহ প্রায় ৫০টি লেখা সংকলিত হয়েছে। সন‌্জীদা খাতুনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা কিছুটা বিলম্বিত হয়েছে।

গত বছরের ২৫ মার্চ প্রয়াত হন সন‌্জীদা খাতুন। আজীবন রবীন্দ্রসংগীতচর্চা ও বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের সন্ধানে নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি।

সন্‌জীদা স্মরণে গান ও আবৃত্তি অনুষ্ঠানে শিল্পীরা পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে একক ও সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও অন্যান্য ধ্রুপদী গান। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে সন‌্জীদা খাতুনের সংগীত সাধনার প্রতি শ্রদ্ধা।

গ্রন্থটির সম্পাদকমণ্ডলীতে রয়েছেন রামেন্দু মজুমদার, মফিদুল হক, বেগম আকতার কামাল, ভীষ্মদেব চৌধুরী, রুচিরা তাবাসসুম নভেদ ও জয়ন্ত রায়। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা এবং প্রকাশ করেছে ছায়ানট।

অনুষ্ঠানের শেষাংশে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়:ছায়ানটরবীন্দ্রলিড বিনোদনসংগীতসন্জীদা খাতুন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…