হাওড় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় মাস্টারপ্ল্যান হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টার হাওড় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পনা ঘোষণা, বিভিন্ন সাংবাদিকের সামনে বক্তব্য প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওড় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় মাস্টারপ্ল্যান নেওয়া হচ্ছে।
আজ (৮ জুলাই) মঙ্গলবার রাজধানীতে নেত্রকোণা সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘হাওড়ের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, জাতীয় সম্পদ হাওরকে রক্ষার জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি।
হাওড় অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে বাঁধ ব্যবস্থাপনা, সবুজায়ন ও পরিবেশবান্ধব পর্যটনের বিকাশে কাজ করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।
এসময় হাওড় অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষার পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







