চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী মার্টিনেজকে নিতে আবারও চেষ্টায় ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 31, আগস্ট 2025
ফুটবল, স্পোর্টস
A A
এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ

Advertisements

এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে আলোচনা একরকম থেমেই গিয়েছিল। মার্টিনেজ অ্যাস্টন ভিলাতেই থাকছেন এমন ছিল পরিস্থিতি। ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে টানার চেষ্টা আবারও শুরু করেছে। পাল্টে যাচ্ছে পরিস্থিতি।

ইউনাইটেড কোচ রুবেন আমোরিম দলবদল শেষের আগে নতুন গোলকিপার চাচ্ছেন। ক্লাবটির গোলরক্ষক অ্যালতাই বায়িন্দির ও আন্দ্রে ওনানার পারফরম্যান্স নিয়ে মৌসুমের শুরুতেই প্রশ্ন উঠে গেছে। তাদের ভুলে মৌসুমের শুরুতে একাধিক গোল হজম করতে হচ্ছে।

কারাবাও কাপে চতুর্থ স্তরের দলের কাছে হারের পাশাপাশি ট্রাইব্রেকারে ১২টা পেনাল্টি হজম করেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলেও ৯০ মিনিট পর্যন্ত ২-২ সমতা ছিল বার্নলির সাথে, শেষ মুহূর্তে পেনাল্টিতে ব্রুনো ফের্নান্দেজের গোলে জয় আসে।

রয়্যাল অ্যান্টওয়ার্পের গোলরক্ষক সেনে ল্যামেন্সকে ২০ মিলিয়ন ইউরোতে আনার জন্য ইউনাইটেড আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই চুক্তি সম্পন্ন করতে না পারলে বিকল্প পরিকল্পনা রেখেছে ক্লাবটি।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, মার্টিনেজকে নিয়ে আবারও ভিলার সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রীষ্ম দলবদলেই দুই ক্লাবের মধ্যে এমিকে নিয়ে আলোচনা হয়েছিল। ৩৩ বর্ষী আর্জেন্টাইন গোলরক্ষকের ভিলা পার্ক ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল মৌসুম শুরুর আগেই। ভিলা মার্টিনেজের জন্য বাড়তি ট্রান্সফার ফি চায়, আলোচনাও আটকে যায়। দলবদল শেষ হওয়ার আগমুহূর্তে আবারও সেই আলোচনা ফিরেছে।

চেলসির কাছে আর্জেন্টাইন আলেজান্দ্রো গার্নাচোকে বিক্রি করার পর রেড ডেভিলদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। যা এমির দলবদলে সহায়ক হতে পারে বলছেন বিশ্লেষকরা।

ট্যাগ: অ্যাস্টন ভিলাএমিলিয়ানো মার্টিনেজপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রী-শাশুড়িকে হত্যা

পরবর্তী

মাত্র ৩৮ বছরে ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেত্রী!

পরবর্তী

মাত্র ৩৮ বছরে ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেত্রী!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

সর্বশেষ

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version