জনপদ

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের এক জনকে খুন

বিরোধের সময় কয়েকজন ব্যক্তি মারামারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের সময় এক ব্যক্তিকে মারধর ও মারামারি সংঘটিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী মহানগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শালার হাতে দুলাভাই খুনের অভিযোগ উঠেছে।

শনিবার ২২ মার্চ সকালে শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি পরিমাপ করার সময় এই হত্যাকাণ্ড হয়। নিহতের নাম রুহুল আমিন।

শনিবার সকালে উভয় পক্ষ বিরোধপূর্ণ একটি জমি পরিমাপের জন্য সেখানে অবস্থান করছিল। এসময় মিন্টু তার দুলাভাই রুহুল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী জানান, শালা এবং দুলাভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাই নিহত হয়েছেন। আসামিকে ধরতে কাজ করছে পুলিশ।

বিষয়:জমি নিয়ে বিরোধরাজশাহী
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…