জনপদ

সালিশি বৈঠককে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা

মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো দেখানো হয়েছে, যা বাংলাদেশের একটি সংবাদ ও তথ্য সরবরাহকারী ওয়েবসাইট।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাদশা মোল্যা (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে সালিশি মীমাংসার আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।

স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়:সালিশি বৈঠক
প্রতিবেদক

শামীম খান

মাগুরা প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…