বাংলাদেশ

এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম কমছে

12.50 কেজি গ্যাসের লিকুইড গ্যাস সিলিন্ডার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা করা হয়েছে এবং অটোগ্যাসে দাম লিটারে ১৩ পয়সা কমানো হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য (অর্থ, প্রশাসন ও আইন) মো. আব্দুর রাজ্জাক গ্যাসের এই নতুন দাম ঘোষণা করেছেন।

তিনি জানান, গাড়িতে ব্যবহার করা অটোগ্যাসের দামও লিটারে ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর করা হবে বলেও জানান তিনি।

বিষয়:অটোগ্যাসের দাম কমেছেএলপি গ্যাসবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…