চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাসে জন্য শিক্ষার্থীদের অবস্থান

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
9:32 অপরাহ্ন 15, জানুয়ারি 2024
শিক্ষা
A A
Advertisements

সশরীরে ক্লাস শুরু করাসহ ৩ দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থান কর্মসূচি পালন করেছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এর আগে, গত ৩০ নভেম্বর থেকে আবাসন সংকটের কারণ দেখিয়ে তাদের অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় জাবির নতুন রেজিস্ট্রার ভবন সংলগ্ন চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান অবস্থান প্রত্যাহারের অনুরোধ জানালে নাকচ করে দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।

তাদের দাবিগুলো হলো- আগামী ২০ জানুয়ারির মধ্যে হলে আসন বরাদ্দ দেওয়া, জানুয়ারির শেষ সপ্তাহে সশরীরে ক্লাস শুরু করা এবং অফলাইনে ক্লাস চলাকালে ৩০ কর্মদিবসের মধ্যে কোন প্রকার পরীক্ষা না নেওয়া।

এসময়, অবস্থান কর্মসূচি সম্পর্কে নৃবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী ফারাবী বলেন, আমাদের সব শিক্ষার্থীদের আর্থিক অবস্থা একই রকম নয়। অনলাইনে ক্লাস করা যেমন অনেকের জন্য ব্যয়বহুল। তেমনি অনেক জটিলতারও স্বীকার হতে হচ্ছে আমাদের। পড়াশোনায় নিয়মিত ব্যাঘাত ঘটছে। করোনা চলে গেছে অথচ, আমরা করোনার মতো অনলাইনে আছি। আমরা চাই আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করা হোক।

একই ব্যাচের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মুনা বলেন, একটি ব্যাচকে অনলাইনে রেখে পরবর্তী ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার আয়োজন চলছে। অথচ, আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা হলে থেকে সশরীরে ক্লাস করতে পারছি না। এর চেয়ে দুঃখের ও লজ্জার কী হতে পারে? আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা নতুন কর্মসূচিতে যাবো।

শিক্ষার্থীদের ৩টি দাবি বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান আন্দোলনকারীদের বলেন, আমরা নতুন হল খোলার পরই ৫২ ব্যাচকে হলে আসন বরাদ্দ দিতে পারবো। এজন্য আরও কিছুদিন সময় দরকার। আশা করছি, চলতি মাসের শেষ সপ্তাহে ৫২ ব্যাচকে আসন বরাদ্দ দিতে পারবো এবং তখন থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে।

ট্যাগ: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওষুধের বদলে যেভাবে কমাবেন পিসিওডি

পরবর্তী

ড্রোন-খেলনা বিমান উড়ানো নিয়ে সতর্কতামূলক বিশেষ নির্দেশনা

পরবর্তী

ড্রোন-খেলনা বিমান উড়ানো নিয়ে সতর্কতামূলক বিশেষ নির্দেশনা

চ্যাটজিপিটি'র বিকল্প হিসেবে আসছে 'ভারতজিপিটি'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতি: টিউলিপ দুই, রাদওয়ান সাত, শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি 2, 2026

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version